বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে অভিনন্দন জানালেন ঋণখেলাপিরা

পঠিত ... ১ ঘন্টা ৪১ মিনিট আগে

সম্প্রতি নতুন গভর্নর মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে নতুন এই গভর্নর নিয়োগের পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। কারণ বাঘা বাঘা হেভিওয়েট প্রার্থীদের রেখে অখ্যাত এই ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার পর থেকেই সাধারণ মানুষ বিষয়টির ব্যাপক সমালোচনা করছেন। একজন ঋণখেলাপি হিসেবেও তাঁর নাম বেশ কয়েকবার সংবাদে এসেছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ঋণখেলাপিদের মধ্যে।

সাধারণ মানুষের সমালোচনার ঢেউয়ের বিপরীতে দেশের বিভিন্ন প্রান্তে ঋণখেলাপিরা আয়োজন করেছেন মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল এবং ঋণমুক্তি সম্মেলন ২০২৬ শীর্ষক ব্যানার ঝুলিয়ে আনন্দ মিছিল।

এক উচ্ছ্বসিত ঋণখেলাপি আমাদের বলেন, এতদিন আমরা ছিলাম ব্যাংকের ভিলেন। এখন আমাদের একজন হিরো চেয়ারেই বসছেন। এটা তো ইনক্লুসিভ ফাইন্যান্সের আসল রূপ।

আরেকজন জানান, আমরা এতদিন প্রান্তিক ছিলাম। এখন কেন্দ্রীয় ব্যাংকেই আমাদের প্রতিনিধিত্ব। এটা অর্থনৈতিক গণতন্ত্রের জয়।

ঋণখেলাপি কল্যাণ সমিতির এক মুখপাত্র বলেন, দেশে যখন সবখানে কোটা, প্রতিনিধিত্ব, অন্তর্ভুক্তি—তখন আর্থিক খাতে কেন নয়? আমরা তো শুধু সময়মতো কিস্তি দিতে পারিনি, দেশপ্রেমে তো ঘাটতি নেই।

পাশাপাশি ঋণখেলাপিরা আশা করছেন, নতুন গভর্নর দায়িত্ব নিয়ে ঋণখেলাপি-বান্ধব অর্থনীতি চালু করবেন।

পঠিত ... ১ ঘন্টা ৪১ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সাক্ষাৎকারকি


Top