এখন ঢাকায় ইদের আনন্দ নানাভাবে ভাগ করে নিলেও আগের ঢাকায় ইদ উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিলো ইদের মিছিল৷ ঠিক কবে এই ইদ মিছিল শুরু হয়েছিলো তা জানা যায়নি৷ পৃথিবীব্যাপী রাজা বাদশাহদের বিত্ত বৈভবের প্রচারমাধ্যম হিসেবে মিছিল ছিলো জনপ্রিয় হাতিয়ার।
ঊনিশ শতকের প্রথমার্ধে আলম মুসাওয়ার নামের এক চিত্রশিল্পী ঢাকার ইদ মিছিলের প্রায় ৪০টির মতো ছবি আঁকেন (বর্তমানে এই ছবিগুলো জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে)। ছবিগুলো দেখে মনে হয়, ঊনিশ শতকের ইদের মিছিল নিমতলি প্রাসাদ থেকে বেরিয়ে হোসনী দালান, বেগম বাজার, চকবাজার হয়ে আবার নিমতলি প্রাসাদে গিয়েই শেষ হতো।
মিছিলে হাতি ছিলো অন্যতম আকর্ষণ৷ নানান রঙের পতাকা, বাদ্যযন্ত্র মিছিলকে আরও প্রাণবন্ত করে তুলতো৷ যদিও পুরো মিছিলই ছিল রাজকীয় ব্যাপারস্যাপার তথাপি সেখানে সাধারণ জনগণ যথাযথ উৎসাহ ও গাম্ভীর্য্য নিয়ে অংশ নিতো৷
তথ্যসূত্র: ঢাকার ইতিবৃত্ত ঐতিহ্য ও সংস্কৃতি, মোহাম্মদ আবদুল কাইউম



পাঠকের মন্তব্য