আফ্রিকান ৮৭ টাকার মাল্টা বাংলাদেশি নাগরিকত্ব পেতেই দাম ৫২০ টাকা

৩৮ পঠিত ০ ... ১১ ঘন্টা ১০ মিনিট আগে

দক্ষিণ আফ্রিকা বা মিসর থেকে এক কেজি মাল্টা কিনতে খরচ মাত্র ৮৭ টাকা। অথচ সেই মাল্টা চট্টগ্রামের বাজারে আসতে আসতে দাম হয়ে যাচ্ছে ৪৮০ থেকে ৫২০ টাকা! মানে ৮৭ টাকার মাল্টা কিনতে আমাদের প্রায় ছয় গুণ টাকা খরচ করতে হচ্ছে।

কিন্তু কী এমন হয় যে বিদেশ থেকে আসতে আসতে একটা মাল্টার দাম এত বেড়ে যায়?

আসলে মাল্টা চট্টগ্রাম বন্দরে আসার পর থেকেই খরচ বাড়তে থাকে। প্রথমেই ১২১.৭৮ শতাংশ শুল্ক-কর দিতে হয়। ফলে ৮৭ টাকার মাল্টার দাম এক লাফে হয়ে যায় প্রায় ১৯৪ টাকা। এরপর আছে হিমায়িত কনটেইনারের ভাড়া, পরিবহন খরচ, মাল্টা পচে নষ্ট হওয়ার ঝুঁকি আর অন্যান্য খরচ। সব মিলিয়ে আমদানিকারকের খরচ গিয়ে দাঁড়ায় কেজিপ্রতি ২৩০ থেকে ২৪০ টাকা।

এরপর মাল্টা যায় পাইকারি বাজারে। সেখানে আবার দাম বাড়ে। ডলার সংকট, এলসি করতে শতভাগ মার্জিনের কড়াকড়ি আর আমদানি কমে যাওয়ার কারণে বাজারে ফলের সরবরাহ অর্ধেকেরও নিচে নেমে গেছে। অন্যদিকে ডেঙ্গুর মৌসুমে মাল্টার চাহিদাও বেড়েছে। ফলে পাইকারি বাজারেই মাল্টার দাম ৪০০ টাকা ছাড়িয়ে যাচ্ছে। এরপর পরিবহন খরচ, দোকান ভাড়া আর বিক্রেতাদের লাভ যোগ হয়ে আমাদের কিনতে হচ্ছে ৪৮০ থেকে ৫২০ টাকা কেজি দরে।

শুধু মাল্টার ক্ষেত্রেই এমন হচ্ছে না। আপেল, কমলা, আঙুর, নাশপাতি, ডালিমসহ প্রায় সব বিদেশি ফলের দামই একইভাবে বাড়ছে। বিদেশ থেকে ৭০ থেকে ৯০ টাকায় আমদানি করা ফলও দেশের বাজারে এসে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ফল এখন আর সাধারণ মানুষের নিয়মিত খাওয়ার জিনিস না, বরং কিনতে গেলে দুইবার ভাবতে হয় এমন একটা বিলাসী পণ্য হয়ে গেছে।

তথ্যসূত্র: প্রথম আলো

৩৮ পঠিত ০ ... ১১ ঘন্টা ১০ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​