একদিনের সাপ্তাহিক ছুটি আর দিনে ১০ ঘণ্টার ডিউটি কতদিন করবেন প্রাইভেট চাকরিজীবীরা

৩৯১ পঠিত ... ১৭:২১, সেপ্টেম্বর ০২, ২০২৬

একদিনের সাপ্তাহিক ছুটি আর দিনে ১০ ঘণ্টার ডিউটি কত দিন করবেন প্রাইভেট চাকরিজীবীরা? বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রাইভেট সার্ভিস রুল কবে প্রণয়ন ও কার্যকর হবে?

বাংলাদেশের মোট শ্রমশক্তির ২ শতাংশ সরকারি চাকরিজীবী। বাকি ৯৮ শতাংশের ঠিক কত শতাংশ প্রাইভেট সেক্টরে চাকরি করেন, জানি না। কিন্তু এই বিশাল শ্রমশক্তির জীবনমান, মানসিক স্বাস্থ্য ও চাকরি-পরবর্তী জীবনের সুরক্ষার দায়িত্ব কার?

পেনশনের দুরাশা এরা কেউ করেন না। গ্র্যাচুইটি জিনিসটা কী, প্রাইভেট জব করা অনেকেই জানেন না। প্রভিডেন্ট ফান্ড কারও আছে, কারও নেই।

এসব বাদই দেন, আল্লাহর ওয়াস্তে সাপ্তাহিক কর্মঘণ্টা ও ছুটির বিষয়টা ঠিক করে দেন, সরকার বাহাদুর।

ঘুম থেকে উঠে অফিস, আর অফিস থেকে ফিরে কোনো মতে খেয়ে আবার ঘুম—এটা জীবন না।

কোন ফাঁকে ছোট্ট সন্তানটা বড় হয়ে গেল, অনেকে বুঝে উঠতেই পারেন না।

রহম করুন তাদের প্রতি।

৩৯১ পঠিত ... ১৭:২১, সেপ্টেম্বর ০২, ২০২৬

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top