নতুন করে আমাদের উর্দু শেখাতে আসার আগে সাবধান!

১৫ পঠিত ... ১২ ঘন্টা ২ মিনিট আগে

লেখা: আলফি সলোমন 

ভাষার মাস ফেব্রুয়ারি চলছে। ভুলে গেছেন?

ভুলে যাননি, আপনাকে ভুলিয়ে দেয়ার চেষ্টা হয়েছে!

আজকের পর কেউ যদি আপনার সামনে ইনকিলাব, ইনসাফ, আজাদী, সিলসিলা ইত্যাদি শব্দগুলো ব্যবহার করে তাহলে মুখের উপর বলবেন, চুপ থাক, রাজাকার, বাংলায় কথা ক, নাইলে দূরে গিয়া মর!

একটা ভাষার মধ্যে অন্য নানা ভাষার শব্দ থাকবে, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল। এবং এই প্রক্রিয়া এক দুই বছরের না। বহুবছর একটা শব্দ এদিক সেদিক ঘুরাঘুরি করার পর আস্তে আস্তে আপনার লেক্সিকনে ঢুকবে। তারপর আস্তে আস্তে ভাষার একটা পার্ট হবে।

কিন্তু আপনার বুঝতে হবে এই দীর্ঘ স্বাভাবিক প্রক্রিয়া বাদ দিয়ে হঠাৎ কোনো একটা শব্দ আপনার চারপাশে প্রচুর ঘরঘুর করা মানে এখানে উদ্দেশ্য খারাপ। ওই শব্দটা একটা স্বাভাবিক প্রক্রিয়ায় আসেনি বরং বাংলা ভাষাকে অন্য ভাষা দিয়ে রিপ্লেস করতে ব্যবহার করা হচ্ছে।

যেমন: ন্যায় শব্দটা শতকের পর শতক ধরে আমরা ব্যবহার করছি। হঠাৎ করে কেউ ন্যায় এর বদলে ইনসাফ, স্বাধীনতার বদলে আজাদি ব্যবহার করা শুরু করা মানে এইটা বাংলায় অন্য ভাষার শব্দ ঢুকার স্বাভাবিক প্রক্রিয়া না। বরং স্বাধীনতা কিংবা ন্যায় শব্দটাকে রিপ্লেস করে দেওয়ার চেষ্টা।

দেড় বছর আগে স্বাধীনতার বদলে আজাদি কয়জনকে বলতে শুনেছেন? স্বাধীনতা শব্দটা চেঞ্জ করে দিলে কার সবচেয়ে বড় লাভ? আমরা উর্দুতে কথা বলবো না এটা ১৯৫২ সালেই ঠিক করেছি। নতুন করে আমাদের উর্দু শিখাতে আসার আগে সাবধান!

আমিও এই লেখাতেই রিপ্লেস, চেঞ্জ শব্দগুলা ব্যবহার করলাম। প্রায়ই ইংরেজি বলি, চলে আসে। কিন্তু আমি ইংরেজি শব্দগুলো ব্যবহার করেছি একদম স্বাভাবিক প্রক্রিয়ায় মনের ভাব প্রকাশ করার জন্য। বাংলা ভাষার শব্দকে পরিবর্তন করে দেওয়ার জন্য না।

বাংলা ভাষা আমরা রক্ত দিয়ে কিনেছি৷ কোনো নপুংসক তা নষ্ট করতে চাইলে মুখ বরাবর থুথু মারুন!

১৫ পঠিত ... ১২ ঘন্টা ২ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top