সুদখোর কে? ইউনূস!

১০৬৬ পঠিত ০ ... ১৭:১১, সেপ্টেম্বর ০৫, ২০২৩

Sudkhor


ইউনূসকে তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করলো কে? বাংলাদেশ সরকার।

তাহলে সুদখোর কে? ইউনূস!

 

ওহ, বাংলাদেশ সরকার কীভাবে ইউনূসকে সরানোর ক্ষমতা পেল? কারণ, বাংলাদেশ সরকার এই ব্যাংকের একক মেজরিটি ওউনার।  

তাহলে সুদখোর কে? ইউনূস!

 

গ্রামীণ ব্যাংকের মালিক কে? যারা গ্রামীণ ব্যাংক থেকে টাকা ঋণ নেন, তারাই গ্রামীণ ব্যাংকের মালিক। অর্থাৎ, যারা সুদ দেন, তারাই ব্যাংকের ৯৪% লভ্যাংশ ফেরত পান।

তাহলে সুদখোর কে? ইউনূস! 

 

ইউনূসের হাতে গ্রামীণ ব্যাংকের মালিকানা কত শতাংশ ছিল? ০ শতাংশ।

তাহলে গ্রামীণ ব্যাংক যেসব সুদ পেত, সেই সুদ কার পকেটে যায়? ইউনূসের!

 

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০০৬ সাল অবধি ইউনূসের বেতন কত ছিল? মাসে ৩০,০০০ টাকা।

তাহলে সুদখোর কে? ইউনূস!

 

ইউনূসের বেতন কেন ৩০,০০০ টাকা ছিল? কারণ, সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সকল ব্যবস্থাপনা পরিচালক তখন ৩০,০০০ টাকাই বেতন পেতেন।

তাহলে সুদখোর কে? ইউনূস!

১০৬৬ পঠিত ০ ... ১৭:১১, সেপ্টেম্বর ০৫, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top ​