উপকার

৭০৯ পঠিত ০ ... ১৪:২৮, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

চালের দোকানে এসে বেশ হাসিমুখে কথা বলতে লাগল এক লোক।
-আসলে আমি এসেছি আপনাকে কিছু টাকা দেওয়ার জন্য।
দোকানদার বেশ অবাক হলো। টাকা দিতে এসেছেন? কিন্তু আপনার কাছে কখনো বাকিতে চাল বিক্রি করেছি বলে তো মনে পড়ে না?
লোকটা বলল, আপনি ঠিকই বলেছেন। আমার কাছে কখনোই আপনি বাকিতে চাল বিক্রি করেননি। সেই হিসেবে আমি আপনাকে কোনো বকেয়া টাকা দিতে আসিনি। আমি এসেছি আপনাকে কিছু বকশিশ দিতে। কারণ, আপনি আমার অনেক বড় উপকার করেছেন।
দোকানদার এবার আগের চেয়ে দ্বিগুণ অবাক হলো। “বকশিশ দিতে এসেছেন! আমি আপনার উপকার করেছি?”
-অবশ্যই উপকার করেছেন। কারণ, আপনি এই কয়েক মাসে চালের সঙ্গে যে পরিমাণ ইটের কণা দিয়েছেন, তাতে আমি সহজেই বাড়ির ছাদের ঢালাইটা সেরে ফেলতে পেরেছি।

৭০৯ পঠিত ০ ... ১৪:২৮, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top ​