১# ‘নভেম’ শব্দের অর্থ ‘নয়’। প্রাচীন রোমান ক্যালেন্ডারের নবম মাস ছিলো নভেম্বর। প্রায় ২৭০০ বছর আগে 'জানুয়ারী' এবং 'ফেব্রুয়ারি’ মাস ক্যালেন্ডারে যুক্ত হওয়ায় নভেম্বর হয়ে যায় ১২ সদস্যের দলে ১১ তম…। শব্দের প্রাণ থাকলে নিশ্চয়ই নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির উপর রাগ করতেন!!
২# জীবদ্দশায় ৩৭টি নাটক এবং ১৫৪ সনেটের লেখার পরও ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ লেখক শেকসপিয়ার তার কোনো রচনায় একবারও 'নভেম্বর' মাসের উল্লেখ করেননি। চিন্তা হবার মতই ব্যাপার! কি এমন শত্রুতা ছিলো কে জানে?
৩#ফিনল্যাণ্ডবাসীরা নভেম্বরকে বলে Marraskuu , যার অর্থ ‘মৃতদের মাস’ বা ‘দ্য মান্থ অব দ্য ডেড’।
৪#মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ক্যান্সার সচেতনতা বাড়ানোর উপায় হিসাবে নভেম্বরকে ‘জাতীয় দাঁড়ি মাস’ বা নো শেভ মাস (নো-শেভ নভেম্বর) হিসাবেও পরিচিত। অস্ট্রেলিয়ানদেরও এমন একটি মাস আছে যেখানে তারা দাড়ির পরিবর্তে গোঁফ সংরক্ষণ করে।
৬# সারা বিশ্বের মহিলাদের জন্য নভেম্বর মাস সন্তান জন্মদানের জন্য সবচেয়ে কম পছন্দের মাস। এছাড়াও জরিপে দেখা গেছে এটি এমন মাস যখন সবচেয়ে সিরিয়াল কিলারের জন্ম হয়!
৭# পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ানক আত্মহত্যার ঘটনা ঘটে নভেম্বর মাসে। জিম জোনস নামক এক কাল্ট গুরুর আহ্বানে ১৯৭৮ সালে একসাথে আত্মহত্যার পথ বেছে নেয় ৯০৯ জন মানুষ । এদের মধ্যে ২৭৬ জন ছিলো শিশু!
৮# যুক্তরাজ্যে প্রতিবছর ৫ নভেম্বর ধুমধাম করে পালন করা হয় “বনফায়ার নাইট” বা “গাই ফোকস ডে” । ১৬০৫ সালের এই দিনে গাইন ফোকস এবং তার সহযাত্রীরা ব্রিটিশ হাউজ অব পার্লামেন্ট উড়িয়ে কিং জেমস ১—কে খুন করার জন্য ৩৬ ব্যারেল গানপাউডার নিয়ে ধরা পড়েন। সেখান থেকেই ‘Remember , remember the fifth of November.. ’ কথাটি আমাদের পরিচিত।
৯# সোশ্যাল মিডিয়া জরিপ থেকে জানা গেছে, এটি বছরের মিম মাস। অন্যান্য মাসের তুলনায় নভেম্বরে ইন্টারনেটে পোস্ট এবং শেয়ার করা মিমের সংখ্যা সবচেয়ে বেশি। হাস্যকরভাবে, ডোনাল্ড ট্রাম্পও (জনপ্রিয় মিমের অন্য নাম) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছিলেন ২০১৬ সালের নভেম্বর মাসেই!!
১০# অ্যাংলো-স্যাক্সনরা নভেম্বর মাসকে বলতো "ব্লড মোনাথ(Blod Monath)" বা রক্তের মাস। কারণ এই মাসেই তার দীর্ঘ শীতকালের জন্য অসংখ্য গরু জবাই করতো...



পাঠকের মন্তব্য