অপ্রতীমের মায়ের কপালের বড় টিপ অপ্রতীমের খুনের জাস্টিফিকেশন হতে পারে না। ঠিক যেভাবে অপ্রতীমের মা জুলাই-সমর্থক হলেও অপ্রতীমের খুন জাস্টিফায়েড না, একইভাবে তিনি জুলাইয়ের বিপক্ষে কিংবা লীগের পক্ষের লোক হলেও অপ্রতীমের সুস্থ, স্বাভাবিক ও নিরাপদে বেঁচে থাকার রাইট ছিল।
একজন ১৩ বছরের কিশোরের হাতে কীভাবে আইফোন গেল, ইউনিভার্সিটির একজন প্রফেসরের পুত্র কীভাবে এই ধরনের বন্ধু বানাল, একজন কিশোরের গ্রুমিং কেমন হওয়া দরকার ছিল, তার ওপর পরিবারের কী ধরনের সুপারভিশন প্রয়োজন ছিল, সেটা অন্য আলাপ।
কিন্তু এর কোনোটাই অপ্রতীমের খু*ন ভ্যালিড করে দেয় না।
শুধু আইফোন কেন, আপনি গা-ভর্তি গহনা পরে রাস্তায় বের হলেও আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এই নিরাপত্তার জন্য আপনি ট্যাক্স দেন। প্রতিটি পারচেজে ভ্যাট দেন।
একজন সাজাপ্রাপ্ত আসামির সাজা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যখন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন দোষটা যায় আইফোনের মতো নিরপরাধ বস্তুটার ওপর।
সংবাদের শিরোনাম হওয়া উচিত ছিল, কিশোর গ্যাংয়ের হাতে অপ্রতীম খু*ন!
আইফোনের জন্য কিশোর খু*ন, এটা কোনো সংবাদের শিরোনাম হতে পারে না। নেভার এভার!
কিন্তু এই ধরনের শিরোনাম ইচ্ছাকৃতভাবেই আমাদের ব্রেইনে ইনজেক্ট করা হয়। এই কারণে, যাতে আমাদের সাব-কনশাস মাইন্ড কোনোভাবে রাষ্ট্রের দিকে আঙুল তোলার আগেই আঙুলটা চলে যায় অন্যকিছুর দিকে।
অপ্রতীমের সম্ভাব্য খু*নি তুহিনের এটাই কিন্তু ফার্স্ট ক্রাইম নয়। তুহিন এর আগে একজনের কাছ থেকে বাইক কেড়ে নিয়েছে। সেই ছেলে মামলা করতে গেলেও থানায় তুহিনের বিরুদ্ধে মামলা না নিয়ে জিডি নিয়েছে। এরপর তুহিন ও তুহিনরা যাদের ছায়ায় বেড়ে ওঠে, তাদের ভয় দেখিয়ে ওই ছেলেকে উল্টো হয়রানি করেছে!
এই রাষ্ট্র, রাষ্ট্রের আইন যদি তুহিনকে সেদিন বাইক চুরির শাস্তিটা দিত, তাহলে অপ্রতীম জঙ্গলে ম*রে পড়ে থাকত না!
আপনি খেয়াল করলে দেখবেন, রিসেন্টলি যতগুলো খু*ন-ধ/র্ষণ-এর ঘটনা ঘটেছে, বেশিরভাগ পারপেট্রেটরই অপরাধ করেও সাজা না পাওয়া আসামি! অপরাধী অপরাধের পর সাজাটা না পেলে স্বাভাবিকভাবেই আরও বেপরোয়া হয়ে ওঠে।
আজকে যদি আপনি অপ্রতীমের খু*নের জন্য রাষ্ট্র-সরকারকে প্রশ্ন না করে, তার মায়ের কপালের টিপ বা তার হাতের আইফোনের ওপর দায় চাপিয়ে স্বস্তি পান, তবে গেট রেডি!
নেক্সট ভিক্টিম আপনিই।
ভুলে যাইয়েন না যে, ঠিক এই মুহূর্তে এখনো প্রায় আড়াই হাজার শিশু নিখোঁজ। আর প্রত্যেকদিন সংখ্যাটা কেবল বাড়ছেই। আর এদের বেশিরভাগের কাছেই কিন্তু আইফোন ছিল না!



পাঠকের মন্তব্য