যে স্বপ্ন শুধু সুলতানারই নয় (একটি স্পয়লারমুক্ত মুভি রিভিউ)

৯৬ পঠিত ... ১৭:২২, জানুয়ারি ৩১, ২০২৬

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: (আপনি কি নন আঠারো প্লাস? তাহলে এই মুভি আপনার জন্য নয়। শুধু মুভি রিভিউ পড়বেন) 

শত বছর আগে বেগম রোকেয়া সুলতানাকে দিয়ে স্বপ্ন দেখিয়েছিলেন ‘লেডিল্যান্ড’ বা মেয়ে শাসিত এক রাজ্যের। যেখানে মেয়েরা বুদ্ধির জোরে, বিজ্ঞানের সাহায্যে ব্যাটাদের হারিয়ে নিজেরাই নিজেদের হাতে শাসনভার তুলে নেয়। এই গল্প পড়ে এক স্প্যানিশ শিল্পী দিন-দুনিয়া হারিয়ে অবসেসড হয়ে পড়ে। গল্পের পাতা যেন মিশে যায় তার জীবনে আর চিন্তাভাবনার সাথে।

ইনেস নামের এই মেয়েটি চিন্তা করে, যেই দেশে বসে, যেখানে বসে রোকেয়া এটা লিখেছে নিশ্চয়ই সেখানে এমন এক রাজ্য পাবো। তাই ছুটে আসে বাংলাদেশে, দেখতে। কিন্তু ইনেস তো আর জানে না এখানে এখন রোকেয়া নাস্তিক, ধর্ম অবমাননাকারীর সাথে সাথে নতুন ট্যাগ শাহমাগীও পেয়েছে। রোকেয়ার কবর পর্যন্ত লোকালয়ে হয় নাই!

ইনেসের একটি 'রিয়েল লাইফ' ছবি 

ইনেস লেডিল্যান্ডের খোঁজে যায় বৃন্দাবন। ভাবে এখানে বুঝি লেডিল্যান্ড আছে! তার এই পথে সঙ্গী হয় সুধন্য। বৃন্দাবনে যেয়ে ইনেস আবিষ্কার করে, এটা লেডিল্যান্ডের উল্টো কিছু হলে তাই। যেন এরা রোকেয়ারও আগের শত বছর পেছনের যুগে পড়ে আছে। সেই রাতে সুধন্য ইনেসকে জানায় শুধুমাত্র নারী হওয়ার কারণে কতকিছু সহ্য করতে হয়েছে ভারতে। সুধন্য ভাবে, ইনেস হয়ত খুব ভালোভাবে বড় হয়েছে, কারণ ওর দেশ তো আরও আধুনিক। বড় এক দীর্ঘশ্বাসের সাথে ইনেস জানায়, সেও তো সুধন্য থেকে খুব একটা ব্যতিক্রম নয়।

ইনেস সবই দেখে, বুঝতে পারে এই পৃথিবীতে লেডিল্যান্ড বলে কিছু নাই, কখনও হবে না। ইনেস তার ভালোবাসার মানুষের কাছে নিজের এক দুর্বলতা বলেছিল, ইনেসের মনে হতো সে স্বপ্ন দেখতে পারে না, সে অন্যের স্বপ্নে বাঁচে।

সুলতানাস ড্রিমের দুনিয়া খুঁজে ক্লান্ত ইনেস একদিন একটা স্বপ্ন দেখে, যেই স্বপ্নে রোকেয়া ইনেসকে নিজে এসে ঘোড়া গাড়ি চালিয়ে লেডিল্যান্ডে পৌঁছে দেয়। সেদিন ইনেস বুঝতে পারে এটিই আসলে ওর স্বপ্ন, ওর একান্ত নিজের এক স্বপ্ন।

রিভিউয়ের অ্যাস্থেটিক ভ্যালু বাড়ানোর জন্য আইএমডিবি থেকে একটা ছবি ব্যবহার করা হলো 

ইনেসের এই ভাবনার জগতে প্রবেশ করতে চাইলে দেখতে হবে সুলতানাস ড্রিম। রোকেয়া আর ইনেসের শত বছরের এই সম্পর্ক আপনাকে নিয়ে যাবে এক আলাদা জগতে। হাতে আঁকা জলরং, কার্ডবোর্ড কাটিং, ডুডল মিলিয়ে করা টুডি এই অ্যানিমেশন মুভি আপনাকে স্ক্রিনের সাথে আটকে রাখবে। ইনেসের চোখে আপনি জানতে পারবেন একটা মেয়ের দুনিয়া কেমন হয়। পুরুষাসিত এই সমাজে নারীর অবস্থানে আসলে রোকেয়া, ইনেস, সুধন্য বা যেকোনো মেয়ে মিলেমিশে একাকার। তাই ১০০ বছর আগের সুলতানার স্বপন আজও সব দেশের সব ভাষার সব মেয়ে বুকে ধারণ করেই চলে।

মূল চলচ্চিত্রটি স্প্যানিশ ভাষার হলেও রয়েছে ইংলিশ ভার্সন। সাথে আরও রয়েছে কিছু স্প্যানিশ, ইটালিয়ান, হিন্দি, বাংলা কথা ও গান। ছোটো-বড় মিলিয়ে নানা দেশের ১৫টি পুরষ্কার নিজের ঝুলিতে নিয়েছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি। এর ডিরেকশনে ছিলেন ইসাবেল হেরগুয়েরা।  চমৎকার এই সিনেমাটি কিছুদিন আগেই বাংলাদেশের নানা প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে।

৯৬ পঠিত ... ১৭:২২, জানুয়ারি ৩১, ২০২৬

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top