মেসির খোলা চিঠির বঙ্গানুবাদ

৬২ পঠিত ... ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে

8 (15)

ফাইনালের পর থেকে বেশ কিছুটা সময় কেটে গেছে। অনেক ভেবেছি, আর শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই নিয়েছি। জানি, এই সিদ্ধান্তে অনেকেই কষ্ট পেয়েছেন, কিন্তু আমি বিশ্বাস করি—এটাই সঠিক সময়।

গত ২০ বছরে তোমাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। এত বছর তোমাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ অনুভব করেছি।

আমার পরিবারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা—সবসময় আমার পাশে থাকার জন্য, এই অসাধারণ কিন্তু কঠিন যাত্রায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য।

এখন থেকে আমি তোমাদেরই একজন হয়ে থাকব—সবসময় উৎসাহ দেব, সমর্থন করব, টিকিট কেটে খেলা দেখব। ভালো সময়ে যেমন পাশে থাকব, খারাপ সময়ে তার চেয়েও বেশি করে পাশে থাকব।

কিন্তু এর চেয়েও বেশি খারাপ সময় হলে পাশে থাকতে পারব না।

তোমরা মারামারি করবে না। আমার মারামারি ভালো লাগে না। তাই আমার সামনে কেউ এ কাজ করলে আমি থামাই না।

আমার সঙ্গে এই পথচলায় থাকা রেফারিদের ধন্যবাদ। ধন্যবাদ টিভি রেফারিকেও। VAR-এর অবদান আমার জীবনে অকল্পনীয়। ব্যাটা প্রযুক্তি হয়েও যেভাবে পাশে থেকেছে, তার জন্য কৃতজ্ঞতা!

তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া অসংখ্য মুহূর্ত, স্মৃতি ও অভিজ্ঞতা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। গোল করে দৌড়ানোর স্মৃতি আঁকড়ে ধরতে ঘরের মধ্যেই না হয় ছুটব!

আমি শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি—কারণ আমি জানি, মাঠে নেমে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে, তাদের আনন্দ দিতে পেরেছি। জীবনে অনেক অপেক্ষা করেছি, কিন্তু দিনশেষে সবই পেয়েছি। শুধু বিশ্বমঞ্চে ‘হ্যান্ড অফ গড’ উপাধিটা ছাড়া।

আর যারা আমার পর এই জার্সি পরবে, তাদের জন্যও রইল আমার শুভকামনা। বাংলাদেশের আনাচে-কানাচে যারা আমায় ভালোবাসো, তোমরা জেনে রেখো—কারেন্ট ঠিকঠাক হলেই আমি তোমাদের দেখতে আসব।

আমি যদি কখনো রিল বানাই কিংবা সিনেমায় থিতু হই, ঢালিউডের কথা বিশেষ বিবেচনায় রাখব। দেব স্পেশাল ডিসকাউন্ট!

আর ইয়ে, মানে—আমি কারও পেমেন্ট বকেয়া রাখিনি। তারপরও যদি কেউ আমার কাছে কিছু পেয়ে থাকো, তবে ইমোতে কল করবে। হোয়াটসঅ্যাপ বন্ধ থাকতে পারে।

ধন্যবাদ! সবকিছুর জন্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আমি কখনো ভুলব না।

আর এটাও কখনো ভুলব না—সেদিন ড্রেসিং রুমে যা হয়েছিল।

Vamos Argentina! 

৬২ পঠিত ... ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top