এত দিন আমরা মেসির গল্প অন্যদের নামে শুনে এসেছি। কোনো গল্পে নাম ছিল আইনস্টাইনের, কোনো গল্পে শেখ মুজিবের, আবার কোনো গল্পে শাকিব খানের!
কিন্তু আজ জানা যাবে আসল সত্য। এত দিন অন্যদের নামে যে গল্পগুলো শুনেছি, সেগুলো আসলে ছিল মেসিরই গল্প!
চলুন, জেনে নেওয়া যাক লিওনেল মেসির সেই অজানা গল্পগুলো!
১.
ক্রিস্টিয়ানো রোনালদো সবসময় মেসিকে বলত,
মেসি, তুই ভালো খেলিস, ভালো গোলও করিস। কিন্তু তোর গোলে গভীরতা কম!
একদিন মেসি এআই ব্যবহার করে পেলের একটি বিখ্যাত গোলের ভিডিওতে নিজের চেহারা বসিয়ে দিল। তারপর সেই ভিডিও রোনালদোকে পাঠিয়ে বলল,
কেমন হইছে আমার গোলটা?
ভিডিও দেখে রোনালদো বলল,
ভালো হইছে, কিন্তু গভীরতা কম!
২.
২০২৬ বিশ্বকাপের ফাইনালে হেরে মেসির প্রচণ্ড মন খারাপ। বারান্দায় একা বসে সে কান্না করছিল।
হঠাৎ মেসি নিজের কলম আর সিগারেটের প্যাকেট ছিঁড়ে একটি চিঠি লিখল—
আন্তোনেলা রোকুজ্জো,
আমার কিছুই ভালো লাগছে না। খুব মন খারাপ। তুমি আমার মন ভালো করে দাও।
মেসি
১৯-০৭-২৬
৩
একবার মেসি আর আন্তোনেলা রোকুজ্জোর মধ্যে রাতে অনেক ঝগড়া হয়েছিল।
পরদিন সকালে ঘুম থেকে উঠে মেসি দেখল, সারা দেয়ালজুড়ে লেখা—
রোকুজ্জো, আমি তোমাকে ভালোবাসি…
৪
মেসি বিশ্বকাপে বারবার পেনাল্টি মিস করছিল। ফাইনালেও হেরে যাওয়ার পর বন্ধুরা তাকে বলল,
মেসি, বিশ্বকাপে এত পেনাল্টি মিস করছোস! ফাইনালেও হারলি। তোর লাইগা তো আমরা মুখ দেখাইতে পারতেছি না!
তখন মেসি শান্তভাবে বলল,
মুখ দেখাইতে পারতেছ না? তাইলে হোগা দেখাইলে পারো!
৫
একদিন লিও মেসি খালেদা জিয়াকে ফোন করল। ফোন ধরলেন খালেদা জিয়ার পিএস।
পিএস ফোন ধরে বললেন, কে বলছেন?
মেসি জবাব দিল, লিও মেসি।
পিএস বললেন, কোন মেসি?
মেসি রেগে গিয়ে বলল, তুমি কয়জন মেসিরে চেন?
৬
একদিন মেসি রবীন্দ্র সরোবরে ফুটবল খেলছিল। শেখ মুজিবের তার খেলা বেশ ভালো লাগছিল।
মেসিকে দেখে তিনি বললেন,
কিরে, তুই হোরহে হোরাসিওর ছেলে না?
মেসি বলল,
জি, চাচা।
তিনি বললেন,
তোর আব্বা আমার ছোট ভাইয়ের মতো। তুই তো ফুটবল অনেক ভালো খেলিস! চল, বাসায় চল। ভাত খাবি। কামালের মা অনেক ভালো কই মাছ রান্ধে!
৭
একদিন মেসি ট্রেনে ভ্রমণ করছিলেন। টিকিট পরীক্ষক এসে সবার টিকিট দেখতে শুরু করলেন। মেসি নিজের পকেটে হাত দিলেন, কিন্তু টিকিট পেলেন না।
তিনি এক পকেট, দুই পকেট, জ্যাকেটের ভেতর, সব জায়গায় খুঁজতে লাগলেন।
টিকিট পরীক্ষক মেসিকে চিনতে পেরে বললেন,
স্যার, আপনাকে টিকিট দেখাতে হবে না। আমি জানি আপনি কে। আপনি নিশ্চয়ই টিকিট কেটেছেন।
মেসি বললেন,
না না, আমাকে একটু খুঁজতে দিন।
কিছুক্ষণ পর টিকিট পরীক্ষক দেখলেন, মেসি সিটের নিচেও টিকিট খুঁজছেন। তিনি আবার বললেন,
স্যার, সত্যিই টিকিট খুঁজতে হবে না। আমরা সবাই জানি আপনি কে!
তখন মেসি মাথা তুলে বললেন,
আপনি জানেন আমি কে, আমিও জানি আমি কে। কিন্তু টিকিটটা না পেলে আমি জানব কীভাবে—আমি কোথায় যাচ্ছিলাম!
৮
মেসির অনেক মুজিবভক্ত ছিল। একদিন সে হাসিনার বাসায় দাওয়াতে গেল। সেখানে বিভিন্ন গল্প-আড্ডার একপর্যায়ে আবেগে আপ্লুত হয়ে মেসি হাসিনাকে বলল,
হাসুবু, তোমার আব্বুকে কি আমি ‘আব্বু’ বলে ডাকতে পারি?
হাসিনা অনুমতি দিলেন।
এরপর লিও মেসি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়ল যে, সে এই ঘটনাকে কেন্দ্র করে এই শিরোনামে একটি বইও লিখে ফেলল!
৯
একদিন মেরিলিন মনরো মেসিকে বলল,
আমাদের যদি বিয়ে হয়, আর আমাদের বাচ্চা যদি তোমার ফুটবল স্কিল আর আমার চেহারা পায়, তাহলে কেমন হবে?
মেসি একটু ভেবে বলল,
কিন্তু যদি উলটা হয়? তোমার ফুটবল স্কিল আর আমার চেহারা পায়!
১০
একদিন মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে অনেক ঝগড়া হচ্ছিল।
একপর্যায়ে রোনালদো তার দলের লোকজনকে বলল,
ও জানে না, ও সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়িয়ে আছে!
এ কথা শুনে মেসিও রেগে গিয়ে বলল,
তোর বোধহয় জানা নেই, সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে!



পাঠকের মন্তব্য