ড্রাইভিং লাইসেন্স না থাকলেই ড্রাইভারসহ বাস আটক ছাত্রছাত্রীদের

১৯০৩ পঠিত ... ১৩:৪৬, জুলাই ৩১, ২০১৮

: ড্রাইভিং লাইসেন্স আছে?

: নাই!

: তাহলে এই গাড়ি যাবে না। 

বহুদিন পর মনে হলো একটা অসাধারণ দৃশ্য দেখলাম। সকাল বেলাই মনটা আনন্দে ভরে উঠলো। এত এত হতাশার মধ্যে কেউ একজন আছে জানতে চাওয়ার, আমি নিরাপদে বাড়ি ফিরতে পারব কি না!

প্রচুর অযোগ্য মানু‌ষের হাতে স্টিয়ারিং চলে যাওয়া এই দেশ এখনো পথ হারায়নি বোধহয়। 

আজ সকালে কাজী নজরুল ইসলাম এভিনিউ রাস্তায় বাস দাড় করিয়েছে আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা। জানতে চাইছে ড্রাইভিং লাইসেন্স আছে কি না! থাকলে চলে যাও। না হলে যাত্রী নামিয়ে চালক ও গাড়ী আটক।  

এই দৃশ্য স্বচক্ষে দেখার একটা আনন্দ আছে। যে কাজটা পুলিশের করার কথা, যে কাজটা ক্ষমতাবানদের করার কথা, যে কাজটার জন্য দিব্যি একটা প্রতিষ্ঠানই রয়েছে, সেই কাজটা শুরু করেছে ছাত্ররা। 

দেয়ালে পিঠ ঠেকে গেলে নিজেদের প্রাণ নিজেদেরই বাঁচাতে হয়।

১৯০৩ পঠিত ... ১৩:৪৬, জুলাই ৩১, ২০১৮

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top