দুনিয়ায় যেভাবে মিথ্যা কথারও ভাত নাই!

পঠিত ... ১০ ঘন্টা ২০ মিনিট আগে

 

একটা টিউশনির জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম। মেয়ে স্টুডেন্ট।

নানান আলাপের শেষে স্টুডেন্টের মা জিজ্ঞেস করলেন, গার্লফ্রেন্ড আছে?

ভাবলাম, গার্লফ্রেন্ড আছে বললে আবার কী না কী ভাববে! তার চেয়ে না-ই বলি।

বললাম, না আন্টি, আমি সিঙ্গেল।

টিউশনিটা হলো না। পরে জানতে পারলাম, গার্লফ্রেন্ড নেই, এমন কোনো টিচার উনারা রাখবেন না। সিঙ্গেল ছেলেদের নাকি বিশ্বাস নেই। পরে ছাত্রীর সঙ্গেই প্রেম করবে।

...

কিছুদিন পর আরেকটা টিউশনির ইন্টারভিউ দিতে গেলাম। এবারও মেয়ে স্টুডেন্ট।

এখানেও নানান আলাপের পর জানতে চাইলেন, গার্লফ্রেন্ড আছে?”

আগের মতো ভুল করলাম না। বললাম, জি, আছে।

নাম বললাম। একটু আগ বাড়িয়ে প্রেমিকার সঙ্গে তোলা ছবিও দেখালাম।

এই টিউশনিটাও হলো না। ছাত্রীর মা মুখের ওপর বললেন, কী নির্লজ্জ ছেলে! গার্লফ্রেন্ড আছে, সেটা আবার বলে বেড়াচ্ছে। ছবিও দেখাচ্ছে। এই টিচারের কাছে আমাদের মেয়ে নিরাপদ না।

...

দুনিয়াটা এমনই। এখানে সত্য কথারও ভাত নেই, মিথ্যা কথারও ভাত নেই।

পঠিত ... ১০ ঘন্টা ২০ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top