স্টিভ জবস চালাতেন সিলভার রঙের Mercedes-Benz SL55 AMG। দাম তখন প্রায় ১ লাখ ২০ হাজার ডলার। কিন্তু গাড়ির সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, এতে কোনো নম্বরপ্লেট থাকত না।
ক্যালিফোর্নিয়ায় তখন একটা আইনি ফাঁক ছিল। নতুন গাড়ি কেনার পর কয়েক মাস পর্যন্ত স্থায়ী নম্বরপ্লেট লাগানোর বাধ্যবাধকতা ছিল না। জবস এই ব্যাপারটা কাজে লাগালেন। তিনি এমন ব্যবস্থা করেছিলেন যে, প্রায় প্রতি ছয় মাস পরপর পুরোনো Mercedes ফেরত দিয়ে একই মডেলের একেবারে নতুন একটা গাড়ি নিতেন। ফলে তার গাড়িটা কখনোই সেই সময়সীমার বেশি পুরোনো হতো না। আর নম্বরপ্লেটও লাগাতে হতো না।
এভাবে বছরের পর বছর তিনি নম্বরপ্লেট ছাড়া গাড়ি চালিয়েছেন। তবে আসল মজার ব্যাপার এখানেও শেষ না। অ্যাপলের পার্কিং লটে তিনি প্রায়ই প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত পার্কিং স্পটে গাড়ি রাখতেন। কখনো আবার গাড়ি আড়াআড়ি করে দুই-তিনটা পার্কিং স্পট দখল করে রাখতেন।
কর্মচারীরা বিরক্ত হতেন, অভিযোগও করতেন। কিন্তু নম্বরপ্লেট না থাকায় গাড়িটাকে টিকিট দেওয়া বা শনাক্ত করা অনেক সময় ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়াত।
একবার তার জীবনীকার ওয়াল্টার আইজ্যাকসন জিজ্ঞেস করেছিলেন, তিনি নম্বরপ্লেট লাগান না কেন। জবস নাকি বলেছিলেন, যাতে মানুষ তাকে ফলো করতে না পারে।
Think Different শুধু অ্যাপলের বিজ্ঞাপনের স্লোগান ছিল না, জবসের জীবনযাপনেও বোধহয় ব্যাপারটা বেশ ভালোভাবেই প্রযোজ্য ছিল।



পাঠকের মন্তব্য