হ্লারফালারা… স্বপ্ন ছাড়া আমি আরও উক্তি দিছি। সাইটে ঢুইকা ওইগুলা পড়!

৮১৯ পঠিত ... ১৭:৩২, জুলাই ২৭, ২০২৬

আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম—ভারতের বিখ্যাত রকেটবিজ্ঞানী, লেখক এবং ভারতের একাদশ রাষ্ট্রপতি। তার নাম শুনলেই মনে পড়ে যায় সেই বিখ্যাত উক্তি—স্বপ্ন সেটা নয়, যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো...

আজ আমরা eআরকির পাঠকদের জন্য নিয়ে এসেছি তাঁর আরও কিছু স্মরণীয় উক্তি। শুধু স্বপ্নের উক্তিটাই জেনে যাবেন কেন?

১. জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ।

২. একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে।

৩. স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না।

৪. তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখবে তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমাকে সবাইকে স্যালুট করতে হবে।

৫. যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই পায় না। আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়।

৬. কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত।

৭. নেতা সমস্যায় ভয় পান না; বরং সমস্যার মোকাবিলা করতে জানেন।

৮. তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো।

৯. উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান। কিন্তু সংকীর্ণমনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে।

১০. মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়।

সেই সঙ্গে... আরেকটি বোনাস... বোনাস... বোনাস...

সেই উক্তিটি হলো—

স্বপ্ন সেটা নয়, যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই, যা তোমাকে ঘুমোতে দেয় না।

৮১৯ পঠিত ... ১৭:৩২, জুলাই ২৭, ২০২৬

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top