চশমা পরলে যে দশটি গ্যাঞ্জাম আপনার লাগবেই লাগবে

২৪৭২ পঠিত ... ১৭:০৩, অক্টোবর ০৮, ২০২২

Choshma

চশমা পরা মানুষের জীবনে চশমার কারণেও কিছু দুঃখ থাকে যা চশমা না পরা মানুষগুলা জানে না। আসুন জেনে নিই কী এই গ্যাঞ্জাম।

 

১#

চা, কফির মতো মজাদার পানীয় কোনোদিনও চশমা পরে পান করা সম্ভব না। চুমুক দেয়ার সাথে সাথে মনে হবে আপনার জীবন ঝাপসা হয়ে গেছে।মূলত ঝাপসা হয়েছে চশমার গ্লাস।

 

২#

চুমু খাওয়ার মতো রোমান্টিক কাজের আগে যদি চশমা খুলতে ভুলে যান, তাহলে হয়েই গেলো। চুমুতো খেতে পারবেনই না, যাকে খেতে লাগছিলেন উলটা তার মুডটা খেয়ে দেবেন।

 

৩#

নিজের অনিচ্ছায় চশমার দাগ নাকে নিয়ে ঘুরতে হয়। ছোট্ট একটা নাকের কাছে চশমাটা পাহাড় সমান হয়ে দাঁড়ায়।

 

৪#

করোনার মতো মহামারি আসার পরেও একদল মাস্ক পরতে পারে নাই। এরা হচ্ছে তারা যারা চশমা পড়ে। এরা মাস্ক পরে না কারণ মাস্ক পড়লে এদের নাক মুখের সাথে শ্বাসের জন্য চোখ ও ঢাকা পড়ে যায়!

 

৫#

আপনার সামনে বসা মানুষটা হুট করেই কোনো কারণ ছাড়া আপনার চোখের চশমার দিকে তাকিয়ে তার পিছনে কী ঘটছে তা দেখার চেষ্টা করবে।

 

৬#

যে কোনো মানুষ আপনাকে দেখেই প্রথম দর্শনে প্রশ্ন করে বসবে, ‘চশমায় পাওয়ার আছে নাকি এমনি কুল সাজতে পরো?’

 

৭#

আপনি চোখ থেকে চশমা খুললেই দুইটা চোখ হাঙরের মুখের মতো হা হয়ে বেড়িয়ে আসবে। দেখলেই মনেহয় যাবজ্জীবন কারাদণ্ডের আসামী ২ সেকেন্ডের জন্য মুক্তি পেয়েছে।  

 

৮#

আপনি চশমা খুললে আশেপাশের সবাই মনে করবে আপনি কিছুই দেখতে পারছেন না। তারা মনে করে চশমা খুলার পর আপনি অন্ধ হয়ে যান।

 

৯#

চশমা পড়ার কারণে বন্ধুদের কাছে আপনার একটা স্পেশাল নিকনেম থাকবে। এই নাম ছাড়া ওরা আপনাকে ডাকবেই না। এই যেমন ‘কানা’, ‘ব্যাটারি’।

 

১০#

ছোট বাচ্চাকে কোলে তুলতে সাবধান। কারণ এদের প্রধান কাজ হচ্ছে খামচি দিয়ে আপনার চশমা নিয়ে নেয়া।

২৪৭২ পঠিত ... ১৭:০৩, অক্টোবর ০৮, ২০২২

Top