নরেন্দ্র মোদির সাথে লুটিয়েন্স বাংলোতেও কিছু আম পাঠানোর অনুরোধ

১৫৭ পঠিত ... ১৮:০০, জুলাই ১৩, ২০২৫

বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কূটনৈতিকভাবে পাঠিয়েছেন ১০০০ কেজি হাঁড়িভাঙ্গা আম। বিশ্লেষকরা বলছেন, এটি দক্ষিণ এশিয়ার জটিল কূটনীতিতে এক নতুন ‘ফ্রুট ডিপ্লোম্যাসি’-র সূচনা।

নরেন্দ্র মোদী বলেন, এই আম পেয়ে আমি আমার শৈশবে ফিরে গিয়েছিলাম, যখন আমাদের ঘরে আম ছাড়া খাওয়ার কিছুই ছিলো না। ধন্যবাদ ড. মুহাম্মদ ইউনূস এমন সুন্দর উপহারের জন্য। আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে একা একা এই আম খেতে পারি না। আমার দেশে গুজপেটি আছে। তাদের জন্য একটা লুটিয়েন্স বাংলো করে দিয়েছে। কিন্তু খাওয়ার জন্য পর্যাপ্ত খাবার নাই। আপনি যদি আরো ৫ কেজি আম বাড়িয়ে দিতেন খুব‌ই উপকৃত হতাম।

এই খবর শুনে শেখ হাসিনা অন্তবর্তীকালীন সরকারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা ক্ষমতায় থাকাকালীন আম টন হিসেবে পাঠাতাম। কিন্তু মুহাম্মদ ইউনূস মাইক্রো কনসেপ্ট থেকে বের হতে পারেনি।

এই ঘটনায় সাধারণ জনগণের ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছে, আমের রাজনীতি শুরু হইছে! আবার কেউ বলছে, ভারতকে আম দেন সমস্যা নাই কিন্তু বিশেষ কোটায় কাউকে ৫কেজি আম দেওয়া আমাদের স্বাধীনতা ২.০ পরিপন্থী।

অন্যদিকে বিএনপির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচিত সরকার ছাড়া অন্যদেশে আম পাঠানো এটি একটি অনির্বাচিত সিদ্ধান্ত। এর দ্বারা আমের ভেতর দিয়ে রাষ্ট্রীয় গোপন নথি পাচার হ‌ওয়ার সম্ভাবনা থাকতে পারে।

আম পেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আম পেয়েছি, সেকি ঘ্রাণ! মনে হয় যেন সদ্য হাড়ি ভেঙে আমগুলো দিয়েছে। ধন্যবাদ অন্তবর্তীকালীন সরকারকে। ইলিশের অপেক্ষায় র‌ইলাম।

বিশ্ব রাজনীতিতে এখন গুঞ্জন—এটা কি শুধুই আম পাঠানো, নাকি শেখ হাসিনাকে ফেরানোর কূটনৈতিক ম্যাঙ্গো ট্র্যাপ?

১৫৭ পঠিত ... ১৮:০০, জুলাই ১৩, ২০২৫

Top