এলন মাস্ককে বিএনপি-জামাতের এজেন্ট বললেন টিউলিপ সিদ্দিক

২৫৯ পঠিত ... ১৬:২৪, জানুয়ারি ১৮, ২০২৫

14 (2)

বিশ্বজুড়ে স্পেসএক্স, টেসলা ও টুইটারের কারণে পরিচিত এলন মাস্ক কি এখন রাজনীতিতে নাম লেখাতে চলেছেন? না, তিনি সরাসরি রাজনীতিতে নামেননি। তবে বাংলাদেশে হঠাৎ করেই বিএনপি-জামাতের ‘অনানুষ্ঠানিক মুখপাত্র’ হিসেবে তার নতুন পরিচয় বের হয়েছে। আর এই দাবি করেছেন আর কেউ নয়, স্বয়ং টিউলিপ সিদ্দিক! ঘটনার শুরু ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের পদত্যাগ থেকে। টিউলিপ, যিনি শেখ হাসিনার ভাগ্নি হিসেবে পরিচিত, দুর্নীতির অভিযোগের মুখে ট্রেজারি মিনিস্টারের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। এই ইস্যুতে টিউলিপ এবং লেবার পার্টির সমালোচনা করে টুইট করেন মাস্ক।

নিজের ফেক অ্যাকাউন্ট থেকে মাস্কের টুইটের জবাবে পাল্টা টুইট করেন টিউলিপ সিদ্দিক। সেখানে তিনি লেখেন, এলন মাস্ক, আপনারা মহাকাশে রকেট পাঠাতে পারেন, কিন্তু শেখ পরিবারের দুর্নীতির টেকনিক বোঝার ক্ষমতা আপনার নেই। আমরা খেলি ইন্টারন্যাশনাল লেভেলে। আর আপনারা যদি বিএনপি-জামাতের হয়ে প্রোপাগান্ডা চালাতে ভালো লাগে তাহলে আপনাদের রকেটে বিএনপি-জামাতের লোগো লাগানো উচিত। পারলে স্পেসএক্সের নাম পাল্টে একে এখন স্পেস-বিএনপি ডাকা শুরু করুন।”

বিষয়টি নিয়ে এক ফেক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লীর  লুটিয়েন্স বাংলোতে থাকা শেখ হাসিনাও। লাইভে তিনি বলেন, টিউলিপ আমার ভাগ্নি। ওকে নিয়ে যা হচ্ছে, সেটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমাদের টিউলিপ  ব্রিটিশ নাগরিক। কিন্তু তার প্রতিটি শিরায় আওয়ামীলীগের রক্ত। আর এই মাস্ক সাহেব কে? উনি কি রাজনীতি বোঝেন? তিনি তো টুইটারে শুধু বিএনপি-জামাতের হয়ে কাজ করছেন। এই মাস্ক আর মির্জা ফখরুলের মাঝে কোনো পার্থক্য নেই। টুইটার জিনিসটার মধ্যেই কেমন একটা বিএনপি-জামাত-শিবির টাইপ গন্ধ আছে।

২৫৯ পঠিত ... ১৬:২৪, জানুয়ারি ১৮, ২০২৫

Top