আমি বলছি না ইউরেনিয়াম দিতেই হবে

১৪১ পঠিত ০ ... ১৮:২১, এপ্রিল ২৯, ২০২৬

আমি বলছি না ইউরেনিয়াম দিতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু চুল্লির ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে হুমকি দিতে দিতে আমি এখন ক্লান্ত।

আমি বলছি না পারমাণবিক শক্তি দিতেই হবে, আমি চাই
কেউ একজন টারবাইন ঘোরাক। আমি জ্বালানি রড নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই পরমাণু শক্তির যুগ
রূপপুরকে মুক্তি দিয়েছে অনবায়নযোগ্য শক্তির দায় থেকে।

আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক:
আমার বিদ্যুৎ লাগবে কিনা, শক্তি লাগবে কিনা,
তেজষ্ক্রিয় পদার্থের সঙ্গে আরও একটা
ইউরেনিয়াম অক্সাইডের প্যালেট লাগবে কিনা।
গুল মারা, কথায় কথায় মিথ্যা আমি নিজেই পারি।

আমি বলছি না ইউরেনিয়াম দিতেই হবে, আমি চাই
কেউ একজন রূপপুর থেকে আমার ‘এক্স’-এ কমেন্ট
করে দিক। কেউ আমাকে পাবনায় যেতে বলুক।
খামখেয়ালী-পাগলামীর সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক, তোমার দাঁত এত হলুদ কেন? আজ দাঁত মাজোনি?

১৪১ পঠিত ০ ... ১৮:২১, এপ্রিল ২৯, ২০২৬

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top ​