২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার টারগারিয়ান হাউস থেকে পরীক্ষা দিয়েছেন রেনেরা টারগারিয়ান এবং হাইটাওয়ার হাউস থেকে পরীক্ষা দিয়েছেন এলিসেন্ট হাইটাওয়ার। শেষ খবর পাওয়া পর্যন্ত গোল্ডেন এ-প্লাস পেয়েছেন এলিসেন্ট এবং কোনোভাবে টেনেটুনে সি পেয়ে পাশ করেছেন রেনেরা টারগারিয়ান।
রেজাল্ট পাওয়ার পর ভিসেরিস টারগারিয়ান এলিসেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি রেনেরার উদ্দেশ্যে বলেছেন, সারাদিন তো কোনো লেখাপড়া করো না। থাকো শুধু ড্রাগন নিয়ে ডেমনের লগে বাইরে বাইরে ঘুরাঘুরি। পাশ করবা ক্যামনে! আব্বারে দোষ দিতে দিতেই তো তোমার জীবন শেষ। ড্রাগন লইয়াই থাকো, তোমার আর পাশ করা লাগবে না।
এদিকে নিজের এমন অসাধারণ রেজাল্টের জন্য ভিসেরিসের প্রতি কৃতজ্ঞতা জানান এলিসেন্ট। তিনি বলেন, লেখাপড়ায় এমনিতে আমার আগ্রহ খারাপ না। তবে ভিসেরিসের সাথে মিশে বইয়ের প্রতি ভালোবাসা আরও বেড়েছে। রাত জেগে লেখাপড়া করেছি। ভিসেরিস সাহায্য করেছে। তাই আমি আমার এই এ-প্লাস ভিসেরিসের জন্য উৎসর্গ করতে চাই।
এদিকে অটো হাইটাওয়ার এলিসেন্টকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পাশ দিছো, ভালো করছো। এবার ভিসেরিসকে পটায়ে একটা পোলা সন্তানের মা হও দ্রুত। তারে আমরা থ্রোনে বসামু। তোমার গোল্ডেন এ-প্লাসের সার্টিফিকেট বাঁধাইয়া কাউন্সিল অফিসে রাখা হবে।


