সোনার তরী শুনে মেজাজ খারাপ সলিমুল্লাহ খানের। অর্ণবকে বললেন তৃতীয় শ্রেণীর কম্পোজার

৫৯ পঠিত ... ৮ ঘন্টা ২৫ মিনিট আগে

 

অর্ণবের ‘সোনার তরী’ গান শুনে সম্প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। এক কাল্পনিক আলাপে তিনি বলেন, অর্ণব সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে তাকে আমি প্রথম শ্রেণির তো দূরের কথা, তৃতীয় শ্রেণির কম্পোজারও মনে করি না।

ভুয়া বার্তায় তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে না আসলেও আসা উচিত ছিল। কোক খেতে খেতে এই গান তিনি শুনে এর আরেকটা প্যারোডি বের করতে পারতেন। এই কম্পোজিশন বোরিং। ডিজে আলমগীরের মতো একটু ঝাকানাকা থাকলেও অন্তত বিয়েবাড়িতে বাজানো যেত। আমাদের দেশে এমনিতেই ডিসকো গানের অভাব!

এদিকে গানটি নিয়ে দেশের আপামর জনসাধারণের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, আমি তো জানতামই না, রবীন্দ্রনাথ একটা গানকে কবিতা হিসেবে চালিয়ে দিয়েছিলেন!

অপরদিকে অর্ণব ফ্যানদের ফেসবুক গ্রুপ AABPF (আমরা অর্ণব ভাইয়ের পাগলা ফ্যান) থেকে একজন পোস্ট করেছেন, আরে ভাই, এই র‌্যাপ নাকি মানুষ বোঝে না। এইটাই তো অর্ণব ভাইয়ের Aura! বুঝলে তো আর সেটা ওনার গান হতো না! তাছাড়া ভাই তো শুধু কবিতা থেকে গানই করছে, সিনেমা তো আর করে নাই!

সবশেষ খবর অনুযায়ী, সকল তর্ক-বিতর্কের ঊর্ধ্বে গিয়ে সলিমুল্লাহ খান এক ভুয়া পোস্টে বলেন, আপনারা এখনই আমার বক্তব্য ভাইরাল কইরেন না, দুটো বছর যাক। কোনো ইস্যু না পেলে আমি তো আছিই, আমাকে মাথায় রাইখেন।

 

৫৯ পঠিত ... ৮ ঘন্টা ২৫ মিনিট আগে

Top