ঘানার তান্ত্রিকের বিকাশ নম্বর চেয়েছেন মেসি!

পঠিত ... ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে

সাজসজ্জায় পাউডারের ব্যবহার সেই আদিকাল থেকেই জনপ্রিয়। তবে এই পাউডার এবার নতুন করে আলোচনায় এনেছেন ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম। তার বহুবিধ ব্যবহারের একটি প্রদর্শনী তিনি দেখিয়েছেন ইংল্যান্ড ও ঘানা ম্যাচে গ্যালারিতে। শোনা যায়, তিনি গ্যালারিতে পাউডার ছিটিয়ে হ্যারি কেইনকে কালো জাদুর মাধ্যমে বশ করেছিলেন, যাতে হ্যারি কেইন ঠিকমতো পারফর্ম করতে না পারে। কিন্তু ঘটনা আসলে অন্য। এই ঘটনার অনুসন্ধানে নেমেছিল আমাদের প্রতিনিধি দল। তারা পাউডার চালান দিয়ে জানতে পারে, গ্যালারির তীব্র গরমে তান্ত্রিক নিজের গায়ে পাউডার মাখছিলেন। আবহাওয়া খারাপ হওয়ায় যাতে কোনো হ্যারিকেন আঘাত না করে, মূলত সেই কথাটিই তিনি বলতে চেয়েছিলেন। কিন্তু ফুটবলারদের ভাইরাল হওয়ার নেশা ঘটনাটিকে পুরো উল্টে দিয়েছে। হ্যারি কেইন গোল করতে না পেরে বিখ্যাত তান্ত্রিককে জড়িয়ে এসব কথা রটিয়ে ভাইরাল হতে চেয়েছেন। ব্যাপারটা এতটাই লাইমলাইট কেড়েছে যে, তান্ত্রিক এবার নিজের পছন্দের দল কেপ ভার্দেকে সমর্থন করতে গিয়ে বলে ফেলেছেন, আগামী ম্যাচে আর্জেন্টিনা হারবে!

আহা বেচারা!

তবে তান্ত্রিক বেশ উৎফুল্ল হয়ে জানিয়েছেন, এই তথ্য প্রচারের পর মেসি নাকি নিজে তাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন। শুধু তাই নয়, মেসি যেহেতু গোল ‘কিনে কিনে’ বিশ্বকাপে এগোচ্ছেন, তাই কোনো রিস্ক না নিয়ে গোলকিপার, রেফারি, ফিফাসহ এবার তান্ত্রিক বোন্সামকেও কিনে নিতে চান। এজন্যই নাকি তার বিকাশ অ্যাকাউন্ট নম্বর চেয়েছেন মেসি।

ব্যাপারটা মেসি এক ভুয়া বার্তায় তা স্বীকার করে বলেন, ৩, ২, ১... সমান্তর ধারায় আমার পরের গোল তো ০! আর কেপ ভার্দের ছেলেপেলেরা বড্ড ভদ্র, গুঁতো দেয় কি না ঠিক নেই। আমি চাই তান্ত্রিক উল্টো কৌটাসহ আমার দিকে পাউডার ছুঁড়ে দিক, যাতে হালকা হলেও ডি বক্সে একটু ‘কেনু’ খাই, বাকিটা আমি দেখে নেব। হে বোন্সাম, ‘দামে উন পোকো দে পোলভো মাজিকো’ (আমাকে একটু জাদুকরী পাউডার দাও)! আমি বিকাশে খরচসহ সব দিচ্ছি।

গোটা বিশ্ব এখন ৪ জুলাইয়ের অপেক্ষায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, বিকাশ থেকে নাহিদ কয়েকবার তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেছে মেসির ওটিপি চাওয়ার জন্য, কিন্তু তান্ত্রিক ফোনেই পাউডার ফুঁকে দিয়েছেন!

পঠিত ... ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে

Top