অন্তবর্তী সরকারের বিদায়ের পর মুখ খুলেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। মুখ খুলেই তিনি ইন্টারভিউ দিয়েছেন কালের কণ্ঠের কাছে। সেই ইন্টারভিউতে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে গোস্টিং করার অভিযোগ এনেছেন রাষ্ট্রপতি।
তিনি জানিয়েছেন, সরকারের মেয়াদের সময় ইউনুস তার সাথে কথা বলতো না! এমনকি বিদেশ সফরের আগে ও পরেও রাষ্ট্রপতির সাথে দেখা করতে যেতেন না তিনি। কোন দেশে গিয়ে কী আলোচনা হলো, কার সাথে কী চুক্তি ছিল সেসব বিষয়েও অবগত করা হতো না।
এইসব নানান কারণে এই সম্পর্কের উপর বেশ ক্ষুব্ধই মনে হয়েছে রাষ্ট্রপতিকে। নিজের একটি ফেক আইডি থেকে তিনি বলেন, এই সরকার পুরাই রেড ফ্ল্যাগ।
ইন্টারভিউর বাইরে গিয়ে আরও গভীরভাবে eআরকির সাথে কথা বলেছেন রাষ্ট্রপতি। একটি ফেক আইডি থেকে তিনি আমাদের বলেন, কষ্টের কথা আর কি বলবো! শুধু গোস্টিং না, ইউনুস আমাকে সিনজোন করে রেখেছে দিনের পর দিন। একটা সম্পর্ক তো এভাবে টিকতে পারে না। তাও সংসারের কথা চিন্তা করে আমি এই সম্পর্ক টিকিয়ে রেখেছি।
নতুন সম্পর্ক কেমন যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে ফেক আইডি থেকে তিনি বলেন, ভালো যাচ্ছে। কয়েক সপ্তাহ ধরে মনটা ভালো। মনে হচ্ছে আমি আমার সোলমেট খুঁজে পেয়েছি। উই মেইড ফর ইচ আদার।


