নারীরা এখন তাদের দৈনন্দিন জীবন সহজ করার জন্য সাইকেল ব্যবহার করছে। আমাদের দেশের গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরে এখন বেশসংখ্যক নারীই সাইক্লিং করে। তবে সব-সময়ের মতোই নারীদের কাজের পেছনে আমাদের সমাজের কিছু সংখ্যক মানুষের কটুক্তি লেগেই থাকে। মেয়েদের এগিয়ে যাওয়ার পথে বাধা হিসেবে অনেক কিছু থাকে। তবে এখন এসে নারীদের এভাবে কটুক্তি করে কথাবার্তা না বলে আমাদের উচিত তাদের জন্য এসব আরও সহজ করে দেয়া।
আসুন শুনে নেই নারীরা রাস্তাঘাটে সাইক্লিং করার সময় ঠিক কী কী কথার সম্মুখীন হয়!
১# মেয়ে মানুষ হয়ে সাইকেল চালায়, লজ্জা শরম নাই।
২# মেয়েকে সাইকেল চালাইতে দিছে, বাপ-মা কেমন কে জানে!
৩# এই মেয়ের তো বিয়ে হবে না।
৪# সাইকেল চালায় দেখেই শরীর এমন কাঠের মতো!
৫# এভাবে যে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে, পরে তো বাচ্চা হবে না।
৬# সাইকেল চালাতে চালাতে তো রোদে কালো হয়ে যাবে।
৭# রাস্তাঘাটে সাইকেল নিয়ে নেমে পড়ছে এক্সিডেন্ট করলে পরে ড্রাইভারদের দোষ হবে।
৮# এদের দেখেই ঘরের মেয়েরা নষ্ট হয়।
৯# আজকে বেটাদের মতো সাইকেল চালাইতেছে দুইদিন পরে রাস্তায় দাড়ায়া বিড়ি ধরাবে।
১০# আপা আস্তে যান নাইলে লাইগা যাইবো আমারটার লগে আপনেরটা।


