আসছে কারাগার থ্রি ওয়েব সিরিজ, অভিনয় করবেন ফখরুল, মির্জা আব্বাস ও আমির খসরুরা

২০৫ পঠিত ... ১৭:৩৩, নভেম্বর ০৪, ২০২৩

কারাগার-থ্রি-ওয়েব-সিরিজ

প্রথম দুইটা সিজনের সাফল্যের পর কারাগার তৃতীয় সিজন আনার ঘোষণা দিয়েছে সিরিজটির নির্মাতারা। জানা গেছে, তৃতীয় সিজনে চঞ্চল চৌধুরীর পরিবর্তে সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করবেন বিএনপি নেতা মির্জা ফখরুল, আমির খসরু ও মির্জা আব্বাসসহ আরও অনেকে। সম্পূর্ণ অবিশ্বস্ত একটা সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি।

জানা গেছে, বিভিন্ন সময়ে জেলে থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রধান চরিত্রে অভিনয়ের এই সুযোগ নিজেদের করে নিয়েছে বিএনপি নেতারা। ফাইনাল রিহার্সালের জন্য কিছুদিন আগে আবারও কারাগারে প্রবেশ করেছেন বিএনপির নেতারা। থাকবেন বেশ কিছুদিন।

রাজনীতি ছেড়ে হঠাত অভিনয়ে কেন? এমন এক প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ফেক আইডি থেকে বলেন, ‘এমনিতেও তো জেলেই থাকি। এত অভিজ্ঞতা হয়েছে যে ভাবলাম সিনেমায় চলে আসি। সিনেমায় জেল আছে কিন্তু মামলা নাই। রাজনীতির মামলা থেকে অন্তত বাঁচা যাবে।‘

সামনের বছরও বিরোধীদলে থাকতে পারলে ৫ বছর পর নতুন অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারাগার চতুর্থ সিজন নিজে আসবেন বলেও জানিয়েছেন বিএনপি নেতারা।

২০৫ পঠিত ... ১৭:৩৩, নভেম্বর ০৪, ২০২৩

Top