বৃষ্টির দিনে যেসব স্ট্যাটাসে বোঝাবেন আপনি অনেক বড়লোক

১০১৮ পঠিত ... ১৮:৪০, অক্টোবর ২৪, ২০২২

Bristi-borolok

আর কত নিজেকে ছোটলোক প্রমাণ করে যাবেন? স্ট্যাটাস দিন বৃষ্টির দিনে, আর স্ট্যাটাসের মাধ্যমেই বুঝিয়ে দিন আপনার স্ট্যাটাস। কীভাবে? সেজন্য eআরকির টোটকা তো রয়েছেই! দেখে নিন স্যাম্পল।

 

১#

ধ্যাত, বৃষ্টির জন্য আজকে নর্থ এন্ডে কফি খেতে পারলাম না। প্রতিদিনের অভ্যাস, কেমন কেমন লাগছে।

 

২#

আমার ড্রাইভারটা এমন ফাঁকিবাজ! বৃষ্টি হলে আর আসতেই চায় না। এমন ওয়েদারে একটা লং ড্রাইভে না গেলে চলে?

 

৩#

রাস্তায় কী কাদা! আমি আবার কালই হাশ পাপিসের জুতা কিনেছি।

 

৪#

এখানকার ফুডপান্ডা ডেলিভারি সার্ভিস যে কী… অ্যারিজোনায় আমাকে বৃষ্টির দিনেও ৫ মিনিটে ফুড ডেলিভারি দিতো।

 

৫#

এ্ররকম বৃষ্টির দিনে আমার আইফোন প্রো ম্যাক্স নিয়ে বের হওয়া কি ঠিক হবে? কোনো সমস্যা হবে না তো?

 

৬#

কোনো রেস্টুরেন্টেই ভালো রেইনি ফুড দেখছি না, আপনারা কীভাবে রেইন সেলিব্রেট করেন?

 

৭#

ম্যাকবুকে মাত্রই নোটিফিকেশন এলো, সব জায়গায় একসাথে বৃষ্টি হচ্ছে। এজন্যই বাংলাদেশে থাকতে চাই না।

 

৮#

মাউন্ট এলিজাবেথে গত বছর ডাক্তার দেখিয়েছিলাম, বৃষ্টিতে বের হতে না করেছে।

 

৯#

আই উইশ আমার শর্টসটা আরেকটু লম্বা হতো, বৃষ্টির পানি পায়ে লাগছে।

 

১০#

বাবুর্চির আজ ঠাণ্ডা লেগেছে, ডে অফ নিয়েছে। আমার ভাত রেঁধে দেবে কে?

১০১৮ পঠিত ... ১৮:৪০, অক্টোবর ২৪, ২০২২

Top