প্রস্থান ২.০; তারেক রহমানকে তার জুম আইডি

১৪৭ পঠিত ০ ... ১৪:৩২, মার্চ ০৭, ২০২৬

প্রস্থান ২.০

তারেক রহমানকে তার জুম আইডি

 

প্রিয় [email protected]

এখন তুমি কোথায় আছো কেমন আছো?

লগিন করো।

প্রায় বিকেলে ফুল প‌্যাকেজে কেনা 

খামখেয়ালী সিপিইউটা

খুব নিশীথে তোমার হাতে কেমন

আছে, অন করো৷ হোমপেইজের কোনো

ইন্টারফেস আমার মতো খুব ব্যথিত

ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার

দিকে, সাইন ইন করো।

দিনে-রাতে যখন তখন

ওয়েবক্যামে থাকত আননখানি

জেবুকেও খানিক দেখতে পেতাম 

জানি না এখন কোথায় আছো,

আপডেট দিও।

কোন নোটিফিকেশন অষ্টপ্রহর

কেবল বাজে মনের কানে

কোন স্মৃতিটা উস্কানি দেয়

ভাসতে বলে মিটিং বানে

লগিন করো, লগিন করো।

আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো,

আপত্তি নেই৷ গিয়ে থাকলে আমার গেছে, কার

কী তাতে?

আমি না হয় ভালোবেসেই ভুল

করেছি ভুল করেছি,

ডোমেইন দিয়ে আইডি খুলে

পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায়?

এক জীবনে কতোটা আর নষ্ট হবে,

এক মানব কতোটা আর কষ্ট দেবে!

১৪৭ পঠিত ০ ... ১৪:৩২, মার্চ ০৭, ২০২৬

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top ​