জামায়াতের জন্য বিশেষ টোটকা বাজারে ছাড়ল কলিকাতা হারবাল

৪১ পঠিত ... ১৭:২৪, এপ্রিল ১১, ২০২৬

ত্রয়োদশ সংসদের শুরু থেকেই জামায়াতের সংসদীয় পারফরম্যান্স দেখে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে—এটা কি সংসদ ভবন নাকি ড্রেসিংরুম? ১২ মার্চ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত তারা যে হারে ওয়াক আউট করেছে, তাতে মনে হচ্ছে সংসদের ভেতরে এসি-র বাতাস তাদের সহ্য হচ্ছে না, অথবা তারা আসলে আউট হওয়ার বিশ্বরেকর্ড গড়তে চাচ্ছে। 

বক্তব্য দিতে গেলেই ওয়াক আউট, বিল পাস হলেই ওয়াক আউট, এমনকি চা বিরতিতে বিস্কুট কম হলেও তারা বের হয়ে আসছেন কি না, তা নিয়ে বিতর্ক হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় একে গণতান্ত্রিক প্রতিবাদ বলা হলেও, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে সংসদীয় প্রিম্যাচিউর ইজাকুলেশন  বা  দ্রুত সংসদ ত্যাগ সমস্যা।

জামায়াতের এই ঘনঘন আউট হওয়া দেখে নড়েচড়ে বসেছে ঢাকার বিখ্যাত কলিকাতা হারবাল। তাদের বিজ্ঞাপনী বিভাগ থেকে জানানো হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে গোপন রোগের সমাধান দিয়ে আসছি, কিন্তু সংসদের ভেতরে ১৫ মিনিটও টিকে থাকতে না পারার এই নতুন আউট হওয়া রোগের টোটকা আমাদের কাছেও নেই। আমাদের হালুয়া-গাছগাছড়া খেয়ে মানুষ বিছানায় টিকে থাকে ঠিকই, কিন্তু সংসদে কীভাবে টিকে থাকতে হয়, সেই ফর্মুলা এখনো আবিষ্কৃত হয়নি।

তবে সূত্র মারফত জানা গেছে, কলিকাতা হারবাল খুব শীঘ্রই বাজারে আনতে যাচ্ছে সংসদীয় শক্তি বর্ধক হালুয়া । তাদের দাবি, এই হালুয়া একবার খেলে বিরোধী দল অন্তত বাজেট পেশ হওয়া পর্যন্ত সিটে আঠার মতো লেগে থাকবে।

এদিকে মাঠ পর্যায়ের জামায়াত কর্মীরা এই কলিকাতা ব্র্যান্ডের ওপর চরম ক্ষুব্ধ। তারা সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের কলিকাতা হারবালের ওপর আমাদের কোনো ভরসা নেই। আমাদের নেতার বারবার আউট হওয়া ঠেকাতে হলে অরিজিনাল করাচি হারবাল লাগবে!

৪১ পঠিত ... ১৭:২৪, এপ্রিল ১১, ২০২৬

Top