ডোলান ট্রামের উদ্দেশ্যে ‘আপনে গুরু, আমি শিষ্য—বুদ্ধি আমার কম’ লিখে টুইট করলেন এক আলবটর

পঠিত ... ২ ঘন্টা ২৭ মিনিট আগে

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পর্যায়ে গুজব ছড়িয়ে বেশ আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান ট্রাম। অন্যরা তাকে নিয়ে হাসাহাসি করলেও, ট্রাম ভাইয়ের গুজব ছড়ানোর এই স্কিলে বেশ মুগ্ধ আলবটর সমাজ। এমনকি ট্রামকে গুরু মেনে ‘আপনে গুরু, আমি শিষ্য—বুদ্ধি আমার কম’ লিখে একটি টুইটও করেছেন এক আলবটর।

টুইটটি প্রকাশের পর থেকেই আলবটর মহলে শুরু হয়েছে তুমুল উচ্ছ্বাস। জানা গেছে, অনেক আলবটর নিজেদের বায়ো আপডেট করে লিখছেন—Inspired by Dolan Tram, spreading rumors with global standards।

এ ব্যাপারে আরেক আলবটর বলেন, আমরা গুজব নিয়ে খেলি ন্যাশনাল লেভেলে, ট্রাম ভাই তো ইন্টারন্যাশনাল খেলোয়াড়। ট্রাম ভাই দেখিয়ে দিলেন, গুজব ছড়াতে হলে ভাবনা বড় হতে হবে। এখন আমাদের টার্গেট গ্লোবাল মার্কেট। ভাবছি, উনাকে আমাদের দলে আহ্বান জানাবো। আশা করছি, প্রেসিডেন্টের মেয়াদ শেষ করার পর উনি আমাদের সঙ্গে এসে যোগ দেবেন।

এদিকে শোনা যাচ্ছে, ট্রামের উদ্দেশ্যে ‘আন্তর্জাতিক গুজবাচার্য’ নামে একটি সম্মানসূচক উপাধিও ঘোষণা করতে যাচ্ছে আলবটর সমাজ। সেই সঙ্গে তাকে বাংলাদেশ সফরে এনে একটি বিশেষ কর্মশালার আয়োজনের কথাও ভাবা হচ্ছে। তবে এ বিষয়ে এক নবীন আলবটর কিছুটা উদ্বেগ প্রকাশ করে বলেন, “ট্রাম ভাই যদি আমাদের দলে যোগ দেন, তাহলে তো প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে। তখন আমাদের লোকাল গুজবগুলো আর ভাইরালই হবে না।

পঠিত ... ২ ঘন্টা ২৭ মিনিট আগে

Top