বিরোধী দলে রাজাকার না থাকায় শইলে তেমন vibe আইতাছে না: নেপালের নয়া প্রধানমন্ত্রী

১২০ পঠিত ... ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে

জেনজিদের ভোটে ক্ষমতায় গেলেও মন বেশ খারাপ নেপালের নতুন প্রধানমন্ত্রী বালের শাহের। কারণ অনুসন্ধানে তাকে মিসকল দিলে তিনি কলব্যাক করে বলেন, আন্দোলন ফান্দোলন সবই হলো, ক্ষমতাও হাতে পেলাম, কিন্তু আপনাদের দেশের মতো বিরোধী দলে রাজাকার না থাকায় শইলে তেমন একটা vibe আইতাছে না।

তিনি আরও বলেন, রাজনীতি করতে এসে বুঝলাম, ভাবছি বাংলাদেশ থেকে কিছু রাজাকার নেপালে ইমপোর্ট করব। বিরোধীরা একটু মুনাফেক হলে পলিটিক্সটা করতে কুব ট্যাশ পাওয়া যায়। এখানে সবাই বেশি ভদ্র, কেউ ঠিকমতো গালি দেয় না, অনলাইনে আলবটরদেরও তেমনভাবে আনাগোনা নেই, নেই কোনো প্রোপাগান্ডা, মবের উস্কানি, এমনকি দেশের ইতিহাস বিকৃত করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের রাজনীতিও কেউ করে না। এভাবে রাজনীতি করা খুব কঠিন। 

প্রধানমন্ত্রী আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যারা নেপালের রাজনীতিতে, ড্রামাটিক এলিমেন্ট বাড়ানোর সম্ভাবনা নিয়ে কাজ করছে। কমিটির সুপারিশ অনুযায়ী ভবিষ্যতে সংসদ অধিবেশনে মাঝে মাঝে পরিকল্পিত ওয়াকআউট, টেবিল চাপড়ানো এবং হঠাৎ করে মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার মতো কার্যক্রম চালু করা হতে পারে। তবে তিনি বলেন, এ সব তখনই সম্ভব হবে যখন দেশে কিছু রাজাকার থাকবে।

১২০ পঠিত ... ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে

Top