আপার মতো একটু চালাক হলে আজ জেলে থাকতাম না: গ্রেপ্তারের পর কেপি অলি শর্মা

৪৫ পঠিত ... ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে

নেপালে নতুন সরকার ক্ষমতা হাতে নেওয়ার পরপরই গ্রেফতার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী K. P. Sharma Oli। গ্রেফতারের পরপরই নিজের অনুভূতি জানাতে গিয়ে অলি শর্মা আমাদের ভাড়াটে প্রতিবেদককে বলেন, ধরা খেয়ে গেলাম, ব্রো! আসলে চঞ্চল ভাই ঠিকই কইছিল— একটু চালাক না হলে এই দুনিয়ায় টিকে থাকা খুব কঠিন।

তিনি আরও বলেন, রাজনীতি করতে গিয়ে বুঝলাম, শুধু ক্ষমতা থাকলেই হয় না; বিপদের সময় কীভাবে সুন্দরভাবে গা ঢাকা দিতে হয়, সেই স্কিলটাও থাকা লাগে। এই জায়গাতেই আমি একটু পিছিয়ে পড়েছি।

এ সময় পাশের সেলে বসে থাকা এক কয়েদির দিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, আপার মতো একটু চালাক হলে আজ জেলে থাকতাম না। আমি অল্প কয়েকটা মানুষ মেরেই আজ জেলে, আর আপনাদের আপাকে দেখেন— হাজার হাজার মানুষ গুম, খুন করেও এখন দিব্যি দিল্লিতে বসে বসে লাড্ডু খাচ্ছেন। Big fan, আপা—big fan!

ভবিষ্যৎ স্বৈরাচারদের উদ্দেশে তিনি বিশেষ পরামর্শ দিয়ে বলেন, রাজনীতি করতে চাইলে শুধু ক্ষমতা দখল করলেই হবে না, পালানোর রুটটাও আগে থেকে ঠিক করে রাখতে হবে। বিপদ দেখলেই দেশের গোমাসা করে যার যার অবস্থান থেকে দ্রুত পালাবে— এইটাই হলো একজন সফল স্বৈরাচারের মূলমন্ত্র।

কারা সূত্র জানায়, জেলে ঢোকার পর থেকেই অলি শর্মা নাকি নিয়মিত নোট নিচ্ছেন এবং একটি নতুন বই লেখার পরিকল্পনা করছেন, যার সম্ভাব্য নাম— ক্ষমতা থেকে কারাগার: চালাকি না জানার করুণ পরিণতি। বইটি কাকে উৎসর্গ করবেন— জানতে চাইলে তিনি বলেন, “আপা ছাড়া আর কে?”

৪৫ পঠিত ... ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে

Top