জাতীয় সঙ্গীতের সময় না দাঁড়ানোয় জাশিকে ধন্যবাদ জানালো পাকিস্তান

১৬৫ পঠিত ... ১৫:০৫, মার্চ ১৪, ২০২৬

জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় সঙ্গীত বাজানোর সময় উঠে দাঁড়ায়নি বলে অভিযোগ উঠেছে জাশির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে দেশে ব্যাপক সমালোচনা, অনলাইনে ট্রল এবং জামায়াত বাশিং চললেও ভিন্ন সুর শোনা গেছে পাকিস্তানের পক্ষ থেকে। ঘটনার পরপরই এক অপ্রত্যাশিত কৃতজ্ঞতা বার্তা পাঠিয়েছে পাকিস্তান। সেখানে বলা হয়, এমন দেশপ্রেম আজকাল খুব কমই দেখা যায়।

জাশির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও পাকিস্তান সরকারের এক মুখপাত্র নিজের মুখ লুকিয়ে একটি ফেক ইমো আইডি থেকে ভিডিও কলে আমাদের বলেন, মানুষ নিজের প্রাক্তনকেও এত বছর মনে রাখে না, যতটা তাঁরা আমাদের মনে রেখেছেন। এটা খুবই ইমোশনাল বিষয়। Big fan, love for জাশি। তিনি আরও বলেন, অনেকে বলে ইতিহাস ভুলে যেতে, কিন্তু তাঁরা তো ভুলেন নাই। মানেন বা না মানেন এখনও আমরা এক, এটাই বাস্তব, আইলাবিউ।

এদিকে পাকিস্তানের সাধারণ জনগণও সামাজিক মাধ্যমে #StillTogether হ্যাশট্যাগ চালু করেছে। অনেকেই লিখছেন, ১৯৭১ তো একটা ছোটখাটো ভুল বোঝাবুঝির ফলে সৃষ্টি হওয়া গণ্ডগোল ছিল। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় জাশিকে ‘লয়্যাল ফ্রেন্ড অব হিস্ট্রি’ উপাধি দেওয়ার দাবিও উঠেছে। এদিকে সংসদে জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ানো উচিত কিনা তা নিয়ে নতুন বিতর্ক শুরু হলেও পাকিস্তান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, যদি উনি আবারও না দাঁড়ান, আমরা অফিশিয়ালি ধন্যবাদ দেবো।

১৬৫ পঠিত ... ১৫:০৫, মার্চ ১৪, ২০২৬

Top