তারেক রহমান পরিবারের আদরের বিড়াল জেবু। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলেও, জেবু জানিয়েছে ঘরের প্রধানমন্ত্রী সে নিজে। তারেক রহমান তার পেট। সম্প্রতি দেশের ফ্যামিলি কার্ড দেয়ার কথা দিয়েছেন তারেক রহমান। কিন্তু বিড়াল সমাজের জন্য জন্য নেই বিশেষ কোনো কার্ড। তাই জেবু এবার দাবি তুললো, বিড়াল সমাজের জন্য বিশেষ ফিশ কার্ডের।
জেবু দেশের বিড়াল সমাজের উদ্দেশ্যে বলেন, দেখো, তোমরা হতাশ হবা না। আমাদের হাতে এখন দেশের আস্ত একটা প্রধানমন্ত্রী আছে। এছাড়াও ফার্স্ট লেডি, প্রধানমন্ত্রীর কন্যা সব আমাদের দখলে। আমরা অবশ্যই ফিশ কার্ড পাবো। তোমরা অধৈর্য হবে না। ফিশ কার্ডের পাশাপাশি আমরা দেশের বিড়াল সমাজের জন্য একটা ম্যাঁও কার্ডেরও ব্যবস্থা করব।
এদিকে গোপন এক খবরে জানা গেছে, জেবু সামনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তাই নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে বাজারে এই ফিশ কার্ড ছেড়েছে সে।
বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে জেবুর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আমরা এইসব কার্ডের রাজনীতি করি না। বিড়াল সমাজে কার্ডের লোভে পড়বে না। তারা জুলাইয়ের আকাঙ্খা ধারণ করে আমাদেরকে ভোট দেবে।
জেবুর এই দাবির মুখে বিড়াল সমাজের অন্যান্য নেতারাও নড়েচড়ে বসেছেন। রাজধানীর গুলশান এলাকার এক প্রভাবশালী হুলো বিড়াল মিউ মিউ করে জানান, শুধু ফিশ কার্ড দিলে চলবে না, বিড়ালের জন্য সংরক্ষিত আসনে নির্বাচন এবং প্রতিটি বাড়ির সোফায় ঘুমের অধিকার নিশ্চিত করতে হবে।
জেবু অবশ্য পাল্টা জবাবে জানিয়েছেন, তার ফিশ কার্ড প্রজেক্টে ইলিশ থেকে শুরু করে টুনা মাছ সবই থাকবে। এমনকি যারা নিয়মিত ইঁদুর ধরে দেশ সেবা করে, তাদের জন্য থাকছে গোল্ডেন থাবা পদকের ব্যবস্থা। জেবুর এমন তুখোড় কৌশলের সামনে অন্যান্য বিড়াল প্রার্থীরা এখন টিকে থাকার জন্য ডাস্টবিন ফেলে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টা করছেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জেবুর এই ফিশ কার্ড এবং ম্যাঁও কার্ড মূলত একটি মাস্টারস্ট্রোক। এদিকে জেবুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পাড়ার এক নেড়ি কুকুর ঘোষণা দিয়েছে, বিড়ালের ফিশ কার্ডের পাল্টা হিসেবে তারা বোন কার্ড (হাড় কার্ড) এর দাবিতে গণ-ঘেউঘেউ কর্মসূচি পালন করবে।
নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে জেবু এক সংবাদ সম্মেলনে কেবল একটি হাই তুলে বুঝিয়ে দিয়েছেন, তার এই রাজকীয় আলসেমি এবং থাবা নীতির কাছে কোনো রাজনৈতিক হুমকিই ধোপে টিকবে না। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে ঢাকার ড্রেন এবং বাড়ির ছাদগুলোতে ভোট কারচুপি হয় নাকি জেবু তার রাজকীয় লেজ


