কে পাবেন কোন মন্ত্রীত্ব—তা নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। এই আলোচনা সমালোচনার মাঝেই গুলশানের সাদমান নামের এক তরুন নিজের এক্সকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। লাবিব জানান, শিক্ষামন্ত্রী হিসেবে এক্সরাই সেরা! জীবনে যত যা শিক্ষা পেয়েছি এক্সদের থেকেই তো পেয়েছি! এক্সরা শিক্ষামন্ত্রী হবে আমূল বদলে যাবে দেশের শিক্ষা ব্যবস্থা।
সাদমান লাবিব তার যুক্তিতে জানান, বর্তমান শিক্ষাব্যবস্থায় পুঁথিগত বিদ্যার ওপর জোর দেওয়া হলেও ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাব রয়েছে। তিনি প্রস্তাব করেন, এক্সরা শিক্ষামন্ত্রী হলে পাঠ্যবইয়ে 'কীভাবে সিন করে রিপ্লাই না দিয়ে ইগো ধরে রাখতে হয়' এবং 'মানসিক চাপে থেকেও কীভাবে সোশ্যাল মিডিয়ায় হ্যাপি পোস্ট দিতে হয়' এই বিষয়গুলোকে বাধ্যতামূলক করা হবে। এমনকি প্র্যাকটিক্যাল পরীক্ষার অংশ হিসেবে থাকবে পাঁচ মিনিটে ফেক আইডি চেনার উপায়।
শিক্ষা মন্ত্রণালয়ের কার্যপদ্ধতিতেও আমূল পরিবর্তনের স্বপ্ন দেখছেন এই তরুণ। তার মতে, এক্সরা মন্ত্রী হলে পরীক্ষার রেজাল্ট দিনের আলোয় না দিয়ে রাত দুইটার দিকে আচানক টেক্সট-এর মতো পাবলিশ করা হবে, যাতে শিক্ষার্থীদের হার্টবিট চেক করার প্র্যাকটিস থাকে। এছাড়া, ফেল করা শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ মুভ অন কোর্স। লাবিব আশাবাদী যে, শিক্ষামন্ত্রীর পুরোনো স্মৃতি মনে পড়লে তিনি মাঝেমধ্যেই সব স্টুডেন্টকে স্যরি বলে অটো পাস করিয়ে দেবেন।
সবশেষে লাবিব প্রস্তাব করেন, জিপিএ-৫ প্রথা বাতিল করে হার্ট ইমোজির মাধ্যমে গ্রেডিং করা হোক। যারা পরীক্ষায় ভালো করবে তারা পাবে রেড হার্ট, আর যারা খারাপ করবে তাদের দেওয়া হবে ব্রোকেন হার্ট। গুলশানের এই তরুণের মতে, এক্স-দের হাতে মন্ত্রণালয়ের চাবি থাকলে কোনো শিক্ষার্থীই আর ফাঁকি দেওয়ার সুযোগ পাবে না; কারণ এক্স-রা কার কোথায় গ্যাপ আছে এবং কে কার সাথে গ্রুপ স্টাডির নামে আড্ডা দিচ্ছে, কে আমতা আমরা করে কথা বলছে তা খুব সহজেই ডিটেক্ট করতে পারে।


