শপথের সিদ্ধান্ত হ্যাক হয়েছিল, জানালেন জামায়াত নেতারা

৬৮ পঠিত ... ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে

প্রথমে এমপি হিসেবে শপথ নেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন জামায়াত নেতারা ও তাদের জোটসঙ্গীরা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায়, গণতন্ত্রের প্রতি অনড় অবস্থান রেখে তারা দিব্যি শপথ নিতে সংসদে ঢুকে পড়েছেন।

হঠাৎ এই ইউটার্ন প্রসঙ্গে জামায়াত নেতাদের একটি ফেক টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, তাদের শপথ না নেওয়ার সিদ্ধান্তটি হ্যাক হয়েছিল। অর্থাৎ তারা আসলে শপথ নিতে চেয়েছিলেন, কিন্তু সিদ্ধান্তটি কে বা কারা হ্যাক করে শপথ না নেওয়ার ঘোষণা দিয়ে ফেলেছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাসাহাসি শুরু হলেও জামায়াত নেতারা এটিকে ‘টেকনিক্যাল ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন। এক সিনিয়র নেতা বলেন, এগুলো ছেম্পল ব্যাপার, বানাম বুলের মতো সিদ্ধান্ত বুল হতেই পারে। আর এখনকার যুগে শুধু একাউন্ট না, মন, মগজ আর সিদ্ধান্ত সবই হ্যাক হতে পারে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে দলীয় সিদ্ধান্তগুলো মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন দিয়ে নেওয়া হবে, যাতে অন্তত শপথ নেওয়া বা না নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো হ্যাক না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ‘ডিসিশন হ্যাকিং ডিজিজ’ নামে আখ্যায়িত করেছেন। এ ব্যাপারে তারা বলেন মূলত মুনাফেকিতে এক্সপার্ট রাজনীতিবিদরাই এ রোগে বেশি আক্রান্ত হয়।

৬৮ পঠিত ... ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে

Top