শুভেচ্ছা জানালেন রাশমিকা মান্দানা

৩৩৪ পঠিত ... ১৪:২৪, জুলাই ১৯, ২০২৫

এই গরমে যখন তখন পূর্বাভাসবিহীন বৃষ্টির মধ্যেও সুদূর কুষ্টিয়া জেলা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতের মহাসমাবেশে যারা আসবেন তাদের সবাইকেই শুভেচ্ছা জানিয়েছেন রাশমিকা মান্দানা।

সুযোগ থাকলে 'কুষ্টিয়া -৩' আসনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তিনি নিজেই আসতেন কিন্তু ভিসা জটিলতায় আসতে না পারার মনঃকষ্টে আপাতত খাওয়া কমিয়ে এক বেলা ডায়েট করার সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, মুফতি আমির হামজার জন্য আমার শুভকামনা তার সকল সমাবেশ, নন সমাবেশে, সকল আড্ডায়, নন আড্ডায়, সকল দাবি-দাওয়ার আন্দোলনে থাকবে।

রাশমিকা বিশ্বাস করেন, এ সমাবেশে তিনি আসতে না পারলেও মনে মনে ঠিক‌ই উপস্থিত থাকবেন। মনের সমাবেশই বড় সমাবেশ।

আমির হামজার প্রতি তিনি অনুরোধ করেন যেন তিনি সমাবেশে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকদের কাছাকাছি অবস্থান করেন, বিশেষ করে ট্যাঙ্কারের কাছে। রাশমিকা বলেন, দলের জন্য যদি থিম সং কিংবা আইটেম  সং প্রয়োজন হয়, নেনু নিতো উন্নানু (আমি তোমার পাশে আছি)!

শ্যুটিংয়ে থাকলেও তার ‘টু আইস অন সোহরাওয়ার্দি’ থাকবে জানিয়ে একটু গলা কাঁপিয়ে বলেন, খুব ইচ্ছে ছিল একটা ভোট দেবার। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন... তখন‌ই তার ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।

৩৩৪ পঠিত ... ১৪:২৪, জুলাই ১৯, ২০২৫

Top