আজকে সোহরাওয়ার্দি উদ্যানে জামায়াতের সমাবেশের মাঝেই এখানে আসার জন্য রওয়ানা দিয়েছেন বলিউডের সিরিয়াল কিসার বলে খ্যাত ইমরান হাশমী। জামায়াতে ইসলামীর সমাবেশ চলাকালীন সময়ে হাশমীর এমন আগমন ঘিরে শুরু হয়েছে চুম্বনীয় জল্পনা-কল্পনা। সাধারণভাবেই ভক্তরা ভেবে বসেছেন চুমু স্পেশালিস্ট জামায়াত আমিরের আমন্ত্রণেই হয়তো আসছেন ইমরান হাশমী।
তবে এসব জল্পনা থামিয়ে হাশমী সাফ জানিয়ে দেন, না না ভাই, আমি ঘুরতে আসছি। স্রেফ হাওয়া খেতে। এই যে এত গাছপালা… এমন একটা পার্কে এসে চুমু না খেলে আমার ক্যারিয়ার পরিপূর্ণতা পাবে কী করে? এছাড়া সাংবাদিকদের হাশমী জানান, তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আসেননি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, প্রতিটি উত্তরের মাঝে তিনি নিজেই তিনবার করে বলে ফেলছেন—চুমু, চুমু, চুমু।
বিষয়টি নিয়ে জামায়াত কর্মীদের মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ ‘সিরিয়াল কিসার’ এর আগমনে খুশি হলেও, সংগঠনের একজন সিনিয়র নেতা নাম না প্রকাশের শর্তে বলেছেন, আমরা আসলে কিস নয়, কৌশল নিয়ে আগ্রহী। তবে যদি হাশমী ভাই আমাদের ট্রেনিং দিতে চান তবে তাকে জানিয়ে রাখতে চাই, তার চেয়েও বড় এক্সপার্ট আমাদের দলে আছেন।
এদিকে উদ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ইমরান হাশমীর আগমনের খবর পাওয়ার সাথে সাথেই রোমান্টিক ৫৭ ধারা”য় জারি করে রেখেছেন। পাশাপাশি পুলিশের ‘স্পেশাল চুমু-কন্ট্রোল স্কোয়াডও’ মোতায়েন করে রাখা হয়েছে।


