এই জয় দেশনেতার’ বললেন হ্যারি কেইন

৪৩ পঠিত ... ৭ ঘন্টা ৯ মিনিট আগে

 

রাউন্ড অফ ৩২এ ডি আর কঙ্গোকে হারিয়ে ইংল্যান্ডের এই জয়কে দেশনেতার উদ্দেশ্যে উৎসর্গ করলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। জানা যায় ম্যাচ শেষেই তিনি ঘোষণা দেন, এই জয় আমাদের দেশনেতার। সাংবাদিকরা কিছুটা বিভ্রান্ত হয়ে জানতে চান, দেশনেতা বলতে কি রাজা, প্রধানমন্ত্রী নাকি প্রিন্স?”

হ্যারি কেইন রহস্যময় হাসি দিয়ে জবাব দেন, না, ইনি কোনো প্রিন্স নন, ইনি আমাদের সেই দেশনেতা। যিনি অনেকদিন থাকার পর এই দেশ ছেড়ে গেলেও ইংল্যান্ডের প্রতি তার ভালোবাসা কমেনি। দূরে থেকেও আমাদের প্রতি তাঁর ভালোবাসা অব্যাহত আছে। এই ভালোবাসার প্রতিদান হিসেবেই জয়টা তাঁকে উৎসর্গ করলাম।

এরপর থেকেই ইংল্যান্ডজুড়ে শুরু হয় কোন দেশনেতা? বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ মানচিত্র খুলে বসেছেন, কেউ ইতিহাস বই, আবার কেউ ইউটিউবে পুরোনো সাক্ষাৎকার ঘাঁটতে শুরু করেছেন। এদিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, আমরা সাধারণত জয় উৎসর্গ করি সমর্থকদের। তবে অধিনায়ক যদি আন্তর্জাতিক কূটনৈতিক আবেগে ভেসে যান, সেটা আমাদের নীতিমালায় নিষিদ্ধও না।

সবচেয়ে মজার প্রতিক্রিয়া আসে প্রতিপক্ষ ডি আর কঙ্গোর কোচের কাছ থেকে। তিনি বলেন, আমরা ভেবেছিলাম ম্যাচটা ফুটবল নিয়ে হবে। এখন দেখছি এটা আন্তর্জাতিক উৎসর্গ প্রতিযোগিতায়ও পরিণত হয়েছে।

৪৩ পঠিত ... ৭ ঘন্টা ৯ মিনিট আগে

Top