ঘানার তান্ত্রিককে কিনতে চান মেসি, টাকা পাঠাতে বললেন বাংলাদেশি ফ্যানদের

৩৪ পঠিত ... ৬ ঘন্টা ৩২ মিনিট আগে

সম্প্রতি ফিফার আসরে প্লেয়ারদের পাশাপাশি ভাইরাল হয়েছেন ঘানার তান্ত্রিক। ইংল্যান্ড বনাম ঘানার ম্যাচে তাকে ম্যাচ চলাকালীন সময়ে তন্ত্র-মন্ত্র পড়তে দেখা যায়। এরপর থেকেই বিখ্যাত হয়ে যাওয়া এই তান্ত্রিক বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেন। বেশ কিছু একবারে খাপে খাপ ময়নার বাপের মতো লেগেও যাচ্ছে।

এসব কোনোকিছুই চোখ এড়ায়নি মাফিয়া মেসির। ফিফার সাথে চুক্তির পর এখন ঘানার এই তান্ত্রিককে তিনি নিজের দলের পক্ষে চান। আমাদের সাথে একটি ফেক ফোনকলে জানান, আমি চাই ঘানার এই তান্ত্রিক আমাদের পরবর্তী ম্যাচের জন্য কাজ করুক। যত মন্ত্র-তন্ত্র আছে সেগুলো পড়ে আমাদের ম্যাচ জিতিয়ে দিবে। কিন্তু গোল আর পেনাল্টি কেনার জন্য টাকা দিয়ে আমার কাছে আপাতত কিছু টাকা শর্ট পড়েছে। তাই আমি বাংলাদেশের ফ্যানদের কাছে আর্থিক সহায়তা চাচ্ছি। এ ব্যাপারে আমার বাংলাদেশি প্রতিনিধি আপনাদেরকে সব জানিয়ে দেবে।

এদিকে তার বাংলাদেশি প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনারা কেউ দেরি করবেন না। আমাদের অফিশিয়াল বিকাশ নাম্বারে দ্রুত টাকা পাঠিয়ে দিন। এই তান্ত্রিক আবার উলটা জাদু করে দিলে আমরা জিততে পারব না। শুধু গোল আর পেনাল্টিতে হবে না। তাই দ্রুত বিকাশ করে ফেলুন।

৩৪ পঠিত ... ৬ ঘন্টা ৩২ মিনিট আগে

Top