জুলাই মাসটা নৌকার পতনের মাস, আমার কিছু করার নাই: হারের পর হালান্ড

৩৯ পঠিত ... ১২ ঘন্টা ১ মিনিট আগে

 


বিশ্বকাপে হতাশাজনক হারের পর অবশেষে মুখ খুলেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড। তবে হারের দায় নিজের পারফরম্যান্স, কোচের কৌশল বা প্রতিপক্ষের ওপর না চাপিয়ে তিনি দোষ দিলেন, জুলাই মাসকে।

ম্যাচ শেষে এক কাল্পনিক ভিডিও বার্তায় হালান্ড বলেন, দুই বছর আগে জুলাই মাসেই তো নৌকার পতন হয়েছিল। ইতিহাস যখন একবার শুরু হয়, তখন সেটা থামানো কঠিন। জুলাই মাসটা নৌকার পতনের মাস, আমার কিছু করার নাই।

তিনি আরও বলেন, ম্যাচের আগে ক্যালেন্ডারে জুলাই দেখে একটু ভয়ই পেয়েছিলাম। কোচকে বলেছিলাম, নৌকার জার্সি পরে এই মাসে খেলাটা রিস্কি। কিন্তু কেউ আমার কথা শোনেনি।

এদিকে হালান্ডের এমন বক্তব্যের পর নরওয়ে ফুটবল ফেডারেশন জরুরি বৈঠক ডেকেছে বলে গুঞ্জন উঠেছে। বৈঠকে নাকি আগামীতে জুলাই মাসে নৌকার প্রতীক, নীল রং কিংবা নদীপথ-সংশ্লিষ্ট কোনো কৌশল ব্যবহার না করার বিষয়েও আলোচনা হতে পারে।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পরামর্শ দিয়েছেন, ভবিষ্যতে জুলাই মাসে মাঠে নামার আগে হালান্ডের হাতে একটি বাংলা পঞ্জিকা তুলে দেওয়া হোক, যাতে তিনি আগে থেকেই সম্ভাব্য 'ঐতিহাসিক ঝুঁকি' সম্পর্কে সতর্ক থাকতে পারেন

৩৯ পঠিত ... ১২ ঘন্টা ১ মিনিট আগে

Top