লাস্ট বিশ্বকাপ বিএনপির আমলেই জিতেছিলাম, আশা করছি এবারও তেমন হবে: নেইমার

১১ পঠিত ... ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় ফিরলে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও নাকি অদ্ভুতভাবে বেড়ে যায়। সাম্প্রতিক এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে নেইমার ভাই বলেন, লাস্ট বিশ্বকাপ আমরা ২০০২ সালে জিতেছিলাম, তখন বাংলাদেশে বিএনপির আমল ছিল। এখন আবার বিএনপি ক্ষমতায় আসছে শুনে অনেক পজিটিভ ভাইব পাচ্ছি। আশা করছি এবারও কাপ আমাদের ঘরেই যাবে। Love for বিএনপি।

নেইমারের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ‘গ্লোবাল কসমিক অ্যালায়েন্স থিওরি’ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, ব্রাজিলের ফুটবল পারফরম্যান্স এবং বাংলাদেশের ক্ষমতার পালাবদলের মধ্যে একটি গোপন জ্যোতির্বৈজ্ঞানিক যোগসূত্র রয়েছে, যা এখনো আবিষ্কৃত হয়নি। এদিকে বিএনপির এক নেতা নেইমারের বক্তব্যকে ‘আন্তর্জাতিক স্বীকৃতি’ হিসেবে উল্লেখ করে বলেন, আমাদের আমলে শুধু বাংলাদেশ নয়, ব্রাজিলও উন্নয়ন করে।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকরা পাল্টা দাবি করেছেন, ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপ না জেতার পেছনে মাফিয়া মেসি গ্যাং দায়ী, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়। ফুটবল বিশ্লেষকরা অবশ্য সতর্ক করে দিয়েছেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্পর্ক খুঁজতে গেলে কোয়ান্টাম ফিজিক্সের নতুন অধ্যায় লিখতে হতে পারে।

১১ পঠিত ... ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে

Top