নিজের নাম পাল্টালেন শেখ হাসিনা, নতুন নাম শেখ আসি না

৩১ পঠিত ০ ... ৪ ঘন্টা ৩ মিনিট আগে

 

 

দিল্লির একটি কাল্পনিক গোপন সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেশে ফিরতে না পারার হতাশা থেকে অবশেষে নিজের নামই পাল্টে ফেলেছেন শেখ হাসিনা। দিল্লিতে নাকি এফিডেভিট করে নতুন নাম রেখেছেন ‘শেখ আসি না’। সূত্রের দাবি, নাম পরিবর্তনের পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক কারণ। বারবার দেশে ফেরার কথা উঠলেও বাস্তবে ফেরা হচ্ছে না। এদিকে ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছে, কিন্তু ফেরার তারিখ আর আসছে না। তাই শেষ পর্যন্ত নিজের নামের সঙ্গেই বাস্তবতার মিল ঘটিয়েছেন তিনি।

এ বিষয়ে কলকাতায় অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, She has made us fly, now she has changed her name too. উনাকে আসতে দিচ্ছেন না, কী করবে মানুষটা! দুঃখে, কষ্টে, ফ্রাস্ট্রেশনে তাই নামই পাল্টে ফেলেছেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। কারণ, এতদিন মানুষ অপেক্ষা করত শেখ হাসিনার ফেরার, এখন থেকে অপেক্ষা করতে হবে শেখ ‘আসি না’র আসার।

তবে দেশে ফিরতে পারলে আবার নাম পাল্টে ‘শেখ হাসিনা’ রাখবেন কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের কিছু বলতে পারেননি। শুধু জানিয়েছেন, বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে।
এদিকে দিল্লির একটি নামকরণ বিশেষজ্ঞ মহল জানিয়েছে, দেশে ফেরার পরিস্থিতি তৈরি হলে নতুন নামের জন্য কয়েকটি বিকল্পও প্রস্তুত রাখা হয়েছে। যেমন,
১. শেখ আসতেছি
২. শেখ আসবো
৩. শেখ আসার কথা ছিল
৪. শেখ আসতে চেয়েছিলাম
৫. শেখ আসি আসি করে ফাঁকি দিয়েছি
তবে আপাতত ‘শেখ আসি না’ নামেই কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

৩১ পঠিত ০ ... ৪ ঘন্টা ৩ মিনিট আগে

Top ​